ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

গুম নিয়ে বিএনপি মাঠ গরমের ব্যর্থ চেষ্টা করছে: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি নেতারা গুম নিয়ে মাঠ গরম করার ব্যর্থ চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি নেতারা গুম নিয়ে মাঠ গরম করার ব্যর্থ চেষ্টা করছেন। তারা সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টায় মেতে উঠেছেন।

শনিবার সকালে নিজের বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিনকে গুম এবং হত্যার সঙ্গে কারা জড়িত ছিল? প্রথমে তারা আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে ছিল। পরবর্তীতে প্রমাণ হয় বিএনপি নেতারাই জামাল উদ্দিনকে অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত ছিলেন।

‘জামাল উদ্দিন হত্যার ঘটনা উন্মোচিত হওয়ার পরও বিএনপি মুখে যত কথাই বলুক, নিজেরাই মন- মগজে গুম, হত্যা, ষড়যন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো বহন করছে।

তিনি আরও বলেন, বিএনপি নেতারা গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে বক্তব্য দিয়ে যাচ্ছেন। দিন-রাত তারা সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন। গণমাধ্যম স্বাধীন ও হস্তক্ষেপমুক্ত থেকে কাজ করছে।

প্রতিদিন কাগজ, সংবাদে, টকশোতে সরকারের সমালোচনা হচ্ছে, এজন্য তো কোনো গণমাধ্যম কিংবা বিএনপি নেতাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান ওবায়দুল কাদের।

বিএনপি নেতাদের বিচার বিভাগ নিয়ে কথা বলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকার বিচার বিভাগের ওপর নূন্যতম কোনো হস্তক্ষেপ করছে না। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।

তিনি বলেন, বিএনপির কাছে বিচার বিভাগের স্বাধীনতা মানে বিচারের রায় নিজেদের পক্ষে যেতে হবে। তারা রায় নিজেদের পক্ষে গেলে বলে বিচার বিভাগ স্বাধীন আর বিপক্ষে গেলে বলে বিচার বিভাগের ওপর সরকার হস্তক্ষেপ করছে।

বিএনপির এ দ্বৈতনীতি জনগণের কাছে এখন স্পষ্ট বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

গুম নিয়ে বিএনপি মাঠ গরমের ব্যর্থ চেষ্টা করছে: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:১৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১