ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বিএনপির সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত : তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ তথ্য ও সম্প্রসার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিএনপি চরম অমানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে ফিরে আসেন তখন ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে একটা মিলাদ দিতে চেয়েছিলেন কিন্ত জিয়াউর রহমান তা করতে দেয়নি। গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মীকে হত্যা করেছেন, সংসদে একটা শোক প্রস্তাব করতে দেয়নি। তখন মানবাধিকারের কথা মনে ছিল না বিএনপির। এখন তারাই আবার মানবাধিকারের কথা বলছে।’ আজ শুক্রবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার প্রতি যে মানবিকতা প্রদর্শন করা হয়েছে, সেটির জন্য বিএনপির সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল। বরং প্রতিনিয়ত বিষোদ্গার করছে। খালেদা জিয়া জন্ম তারিখ বদলে ১৫ আগস্ট কেক কাটেন। ক্ষমতায় থাকাকালে নিজের পুত্রের নেতৃত্বে গ্রেনেড হামলা করেছিলেন। এরপরেও প্রধানমন্ত্রী যে মানবিকতা দেখিয়েছেন, সেটি অতুলনীয়। সেটির প্রশংসা তারা করছে না। খালেদা জিয়ার দুই দফা ক্ষমতার থাকার সময় কোনো দণ্ডপ্রাপ্ত আসামির ওপর এ ধরনের মানবিকতা দেখিয়েছেন কিনা, সেই উদাহরণটা দেখাক। সেটিও তারা বলতে পারছেন না।’

মানবাধিকার নিয়ে হাসান মাহমুদ বলেন, ‘মানবাধিকার নিজের ঘর থেকে শুরু করতে হবে। নিজের প্রতিবেশীদের সাথে মানবিক আচরণ করতে হবে। অনেক দেশ আছে যারা মানবাধিকার নিয়ে কথা বলেন কিন্ত তাদের মধ্যেই মানবাধিকার নেই৷ তাদেরকে আমরা মানবাধিকার রক্ষার আহ্বান জানাই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বিএনপির সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত : তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০২:১৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১