ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

মস্তিষ্কে টিউমারের ১০ লক্ষণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মস্তিষ্কের বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম একটি হচ্ছে— টিউমার। মস্তিষ্কে অস্বাভাবিকভাবে কোষের ভর বা বৃদ্ধি বেড়ে গেলে তা টিউমারে পরিণত হতে পারে।

বিভিন্ন ধরনের ব্রেন টিউমার বা মস্তিষ্কে টিউমার রয়েছে। এগুলোর মধ্যে কিছু ক্যান্সারযুক্ত টিউমারও হতে পারে। ব্রেন টিউমার প্রথমেই মস্তিষ্কে শুরু হতে পারে। আবার শরীরে অন্যান্য অংশে ক্যান্সার শুরু হয়ে তার প্রভাবেও মস্তিষ্কে টিউমার হতে পারে।

মস্তিষ্কে টিউমার হলে তা অনেক দ্রুত বৃদ্ধি পেতে পারে। আর এটি হলে তা স্নায়ুতন্ত্রের কার্যকারিতাকেও প্রভাবিত করতে পারে।

মস্তিষ্কের টিউমারের লক্ষণ ও উপসর্গগুলো ব্যাপকভাবে পরিবর্তিত হয়। আর এসব পরিবর্তন মস্তিষ্কের টিউমারের আকার, অবস্থান এবং বৃদ্ধির হারের ওপর নির্ভর করে। জানুন মস্তিষ্কে টিউমার হলে তা বোঝার সাধারণ কিছু লক্ষণ—

১. ব্রেন টিউমারের কারণে মাথাব্যথা বা মাথাব্যথার নতুন ধরন অথবা ধরনে পরিবর্তন দেখা দিতে পারে। এ ছাড়া মাথাব্যথার পরিমাণ দিনে দিনে আরও গুরুতর হয়ে উঠতে পারে।

২. কোনো কারণ ছাড়াই বমি বমি ভাব বা বমি হতে পারে।

৩. ব্রেন টিউমারের কারণে দৃষ্টি সমস্যা যেমন— চোখে ঝাপসা দেখা বা এক জিনিস দুবার দেখার মতো সমস্যা দেখা দিতে পারে।

৪. কোনো একটি পায়ে বা বাহুতে সংবেদন বা নড়াচড়া করার ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে।

৫. কথা বলার সময় সমস্যা দেখা দিতে পারে।

৬. খুব বেশি ক্লান্ত ভাব দেখা দিতে পারে।

৭. সিদ্ধান্ত নিতে অসুবিধা দেখা দিতে পারে।

৮. মস্তিষ্কে টিউমারের কারণে ব্যক্তিত্ব বা আচরণেও পরিবর্তন হতে পারে।

৯. অনেকের ক্ষেত্রে মস্তিষ্কে টিউমারের ফলে খিঁচুনি হতে পারে। তবে এমন ঘটনার ইতিহাস অনেকটাই বিরল।

১০. ব্রেন টিউমারের কারণে শ্রবণ সমস্যাও দেখা দেয়।

এ ধরনের সমস্যাগুলো আপনার দেখা দিলে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর এ বিষয়টি নিয়ে মোটেই অবহেলা করা ঠিক হবে না। কারণ এটির কারণে ক্যান্সার ও মৃত্যু পর্যন্ত হতে পারে।

তথ্যসূত্র: মায়োক্লিনিক ডট ওআরজি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

মস্তিষ্কে টিউমারের ১০ লক্ষণ

আপডেট টাইম : ০৪:৩৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১