ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

আরো ৫৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৩:২১ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ৫৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এতে চলতি বছর ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে ২৭ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে।

নতুন ৫৬ জন রোগীর মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ৪৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন। তবে এসময়ে ডেঙ্গুতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা ৯৮ জনেই রয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ইএমআইএস) ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৬৮ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৯২ জন ও বেসরকারি হাসপাতালে ৭৬ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২৫ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৫৬ জন ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকায় সরকারি হাসপাতালে ২১ জন, বেসরকারি হাসপাতালে ২২ জন রোগী এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩ জন।

জানা গেছে, চলতি বছর (১ জানুয়ারি থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত) দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গুরোগীর সংখ্যা ২৭ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে। ডেঙ্গু ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ জন। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ২৯৪ জন।

এ বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, নভেম্বর ৩ হাজার ৫৬৭ জন এবং ৬ ডিসেম্বর পর্যন্ত ৪৩৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯৮ জনের মধ্যে নভেম্বর মাসে ৬ জন, অক্টোবরে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে মারা গেছেন ১২ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

আরো ৫৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ০৭:৩৩:২১ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১