ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

৩ দিনের রিমান্ডে মেয়র আব্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যকারী রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুর ১ টার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শংকর কুমার এ আদেশ দেন।

মেয়র আব্বাসকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়েছিল। শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে দুপুর পৌনে ১ টার দিকে আদালত চত্বরে নিয়ে আসা হয় মেয়র আব্বাসকে। এরপর তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
আবেদনের পক্ষে শুনানি করেন মেট্রোপলিটন আদালত ২ এর পাবলিক প্রশিকিউটর অ্যাড. মোসাব্বির ইসলাম। এদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে মেয়র আব্বাসের ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অ্যাড. মোসাব্বির ইসলাম জানান, উভয়পক্ষের শুনানি শেষে আদালত মেয়র আব্বাসের তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। এছাড়াও এ ঘটনার সাথে আর অন্য কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তাকে তদন্তের নির্দেশনা দিয়েছেন।

অপরদিকে, আব্বাসকে আদালতে তোলাকে কেন্দ্র করে জোরদার করা হয় আদালত এলাকার নিরাপত্তা ব্যবস্থা। এসময় আদালত চত্বরে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর রাজধানীর একটি হোটেল থেকে র‌্যাবের সদস্যরা পৌর মেয়র আব্বাসকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করেন। পরে গত ২ ডিসেম্বর র‌্যাবের পক্ষ থেকে রাজশাহী মহানগর বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে আব্বাসকে হস্তান্তর করা হয়।

এর আগে রাজশাহীর সিটি গেটে জাতির পিতার ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে তিন থানায় তিনটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সদস্য পদ ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে আব্বাস আলীকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়াও মেয়র পদ থেকেও আব্বাস আলীতে সরাতে তার প্রতি অনাস্থা জানান পৌরসভার সব কাউন্সিলর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

৩ দিনের রিমান্ডে মেয়র আব্বাস

আপডেট টাইম : ০২:৩৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১