ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

শিল্পী কিবরিয়ার ‘বাংলার শাড়ি বাঙালির শাড়ি’র উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬
  • ৩৬৪ বার

এক ব্যতিক্রম শাড়ি প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, বাঙালি হাজার বছর ধরে তার সংস্কৃতি লালন করে আসছেন। গণতন্ত্র আর সংস্কৃতিক চর্চা ওতপ্রোতভাবে জড়িত।

বাংলাদেশ শিল্পকলা এলকাডেমীর সঙ্গে যৌথ উদ্যোগে শিল্পী কিবরিয়ার ‘বাংলার শাড়ি বাঙালির শাড়ি’ প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি শুক্রবার একথা বলেন।

শিল্পকলা একাডেমীর চিত্রশালার ৩ নম্বর গ্যালরিতে অনুষ্ঠিত এই শাড়ি প্রদর্শনীর উদ্বোধনীতে সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকি।

স্বাগত বক্তৃতা করেন শিল্পী কিবরিয়া। অনুষ্ঠান সঞ্চালন করেন সাংবাদিক তানভীর আলাদিন।

সভাপতির বক্তৃতায় লিয়াকত আলী লাকি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালোবাসতেন শিল্প-সংস্কৃতি, তাঁর ভালোবাসার ফসল এই শিল্পকলা একাডেমী। তাঁর ভালোবাসার পথ ধরেই কিবরিয়ার মত শিল্পীরা ব্যতিক্রমী চর্চাগুলো অব্যাহত রেখেছেন।

পরে প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরী মোমবাতি জ্বালিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন এবং ঘুরে ঘুরে প্রদর্শনীতে থাকা এক হাজার ডিজাইনের এক হাজারটি শাড়ি দেখে শিল্পী কিবরিয়ার নিপুঁণ কাজের প্রশংসা করেন এবং বলেন এটি গতানুগতিক ধারার বাইরে একটি ব্যতিক্রমী কাজ।

উদ্বোধন অনুষ্ঠানের পরপরই ‘বাংলার শাড়ি বাঙালির শাড়ি’ প্রদর্শনীর পরিদর্শনে আসেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি প্রদর্শনীর শাড়িগুলো দেখে শিল্পী কিবরিয়ার কাজের ভূয়সী প্রশংসা করেন।

প্রদশর্নী আগামী ৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শিল্পী কিবরিয়ার ‘বাংলার শাড়ি বাঙালির শাড়ি’র উদ্বোধন

আপডেট টাইম : ০১:০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬