ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

চার খাবার খেয়েই কমান মাইগ্রেনের ব্যথা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৮:২০ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ মাথাব্যথা আর মাইগ্রেনের ব্যথা এক নয়। তা অনেকেই জানেন না। তাইতো মাইগ্রেনের ব্যথা যাদের হয়, তারাই কেবল বোঝেন এই ব্যথার যন্ত্রণা কেমন। মাইগ্রেনে মাথার দুই পাশে তীব্র ব্যথা হয়। সাধারণত পুরুষদের তুলনায় নারীদের এই ব্যথা বেশি হতে দেখা যায়। অনেকে ওষুধ খেয়ে এই ব্যথা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে কিছু ঘরোয়া উপায় মেনে চললে মাইগ্রেনের ব্যথা অনেকটাই কমানো যায়।
ভারতের জীবনধারা ও ফ্যাশনবিষয়ক বিখ্যাত সাময়িকী ফেমিনার এক প্রতিবেদনে মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করে এমন কিছু খাবারের কথা বলা হয়েছে। এসব খাবার হয়তো মাইগ্রেনের ব্যথা থেকে সম্পূর্ণ মুক্তি দেবে না, তবে ব্যথা কমাতে সাহায্য করবে। মাইগ্রেনের ব্যথা নিরাময়ে খাবার উত্তম ওষুধ। চলুন তবে জেনে নেয়া যাক কোন খাবারগুলো মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করে-

সবুজ শাকসবজি

মাইগ্রেনের ব্যথা থাক বা না থাক, সুস্থতার জন্য সবুজ শাকসবজি গুরুত্বপূর্ণ। পালংশাক, ব্রকোলির মতো সবজিতে ম্যাগনেসিয়াম ও ভিটামিন বি-তে ভরপুর। দুটি উপাদানই মাইগ্রেনের ব্যথা দূর করতে সহায়ক। বিশেষ করে নারীর জন্য খুবই উপকারী।

মাশরুম

মাশরুমে রয়েছে প্রচুর পরিমাণে রিবোফ্লাবিন বা বি২, যা অন্ত্রের রোগের পাশাপাশি মাথাব্যথা দূর করতে সহায়ক। অন্ত্রের সমস্যার কারণেও মাথাব্যথা হতে পারে। উচ্চমাত্রায় রিবোফ্লাবিন সমৃদ্ধ খাবার, যেমন মাশরুম, বাদাম ও ডিম শরীরের জন্য খুবই দরকারি। কারণ এসব খাবার মাথাব্যথা দূর করতে সাহায্য করে।

কলা

কলায় রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যা মাইগ্রেনের ব্যথার বিরুদ্ধে লড়তে সাহায্য করে। কলা দ্রুত মাথাব্যথা কমাতে সাহায্য করে। এছাড়া হাইপোগ্লাইসেমিয়া থেকে উদ্ভূত মাথাব্যথা থেকেও সুরক্ষা দেয় কলা। কলায় রয়েছে ৭৪ শতাংশ পানি, যা শরীরকে আর্দ্র রাখে।

পানি

শরীরে প্রায় সমস্যা দূর করতে সহায়ক পানি। পানি আমাদের শরীরকে হাইড্রেট রাখে। মাথাব্যথার অন্যতম কারণ হলো ডিহাইড্রেশন। পানি শরীরকে আর্দ্র রেখে ব্যথার তীব্রতা কমায় এবং মাইগ্রেনের কারণে সৃষ্ট মাথাব্যথা কমাতে সাহায্য করে।

এছাড়া আমরা জানি, ম্যাগনেসিয়াম এমন একটি পুষ্টি উপাদান, যা মাইগ্রেনের ব্যথা কমাতে সহায়ক। ডার্ক চকলেটে রয়েছে উচ্চমাত্রায় ম্যাগনেসিয়াম। এটি মানসিক চাপ দূর করতে সাহায্য করে। তাই মাইগ্রেনের ব্যথা কমাতে ডার্ক চকলেট খেতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

চার খাবার খেয়েই কমান মাইগ্রেনের ব্যথা

আপডেট টাইম : ০৩:০৮:২০ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১