ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

শীতের সকালে করলার রস খাওয়া জরুরি কেন?

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ করলা এমন একটি সবজি যা অনেকেরই অপছন্দের। কারণ এর স্বাদ তেতো। তবে তেতো হলেও করলা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।
শীতকালে সর্দি-কাশির সঙ্গে সঙ্গে রকমারি সংক্রমণের আশঙ্কাও বাড়ে। এ সময়ে শরীর গরম রাখা জরুরি হয়ে পড়ে। সুস্থ থাকতে বিশেষ ভাবে যত্ন নিতে হয় শরীরের। এ সময়ে নিজের বাড়তি যত্ন নিতে ভরসা রাখতে পারেন করলাতে।

কেন করলার রসেই ভরসা রাখবেন?

করলায় আছে নানা ধরনের উপাদান, যা সাহায্য করে শরীর সুস্থ রাখতে। এমনিতে সবজি হিসাবেই খাওয়া হয়ে থাকে করলা। কাঁচা করলার রস করে খেলে বিভিন্ন উপাদান সরাসরি যায় শরীরে। যা স্বাস্থ্যের জন্য উপকারী।

কী কী সমস্যা দূরে থাকে করলার রস খেলে?

শরীরের সব দূষিত পদার্থ বের করে দেয় করলার রস। সকালে এই রস এক গ্লাস খেলে রক্ত পরিষ্কার হয়।

করলার রস হজমশক্তিও বাড়ায়। রোজ সকালে করলার রস খেলে পেট পরিষ্কার থাকে। খিদে বাড়ে। বাড়ে বিপাক হার।

ডায়াবেটিস থাকে নিয়ন্ত্রণে। শীতের সময়ে গুড়ের মিষ্টি, পিঠা-পুলি খাওয়া হয়েই থাকে। কিন্তু এ সময়ে যদি সকালে এক গ্লাস করলার রস খাওয়া যায়, তাহলে অনেকটাই নিয়ন্ত্রণে থাকে রক্তের শর্করার মাত্রা।

করলার রস তৈরি করবেন যেভাবে

দু’টি করলা ছোট ছোট টুকরো করে কেটে নিন। তারপর সব বীজ ছাড়িয়ে নিন। এবার একটি ব্লেন্ডারে দিয়ে দিন করলা। এক কাপ পানি দিন তাতে। সঙ্গে দিন এক চিমটি বিট লবণ, গোলমরিচ, হলুদ, আদাবাটা। খাওয়ার আগে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

শীতের সকালে করলার রস খাওয়া জরুরি কেন?

আপডেট টাইম : ০২:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১