ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেবে তিন ফল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আজকাল ঘরে ঘরেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা যায়। এই সমস্যা ছোট থেকে বড় সবারই হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে এই সমস্যা এতটাই তীব্র হয় যে, তাদের চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি হয়ে পড়ে। কিন্তু কীভাবে এই সমস্যা থেকে মিলবে মুক্তি, তা নিজের মতো করে জেনে রাখাও জরুরি, যাতে পরিস্থিতি অতিরিক্ত জটিল না হয়ে পড়ে।

নিশ্চয়ই জানেন, খাওয়াদাওয়ার অনিয়মের কারণে এই সমস্যা দেয়। তাই কোষ্ঠকাঠিন্য রোধে খাওয়াদাওয়ার সঠিক অভ্যাস গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। কোন খাবার খাবেন আর কী খাবেন না, সেদিকে বিশেষ নজর দিতে হবে। কোষ্ঠকাঠিন্য দূরে রাখতে কয়েকটি খাবার বেশ কাজে দেয়। যেমন- শাকসবজি এবং কিছু ফল খাওয়া বাড়ালে কমতে পারে কোষ্ঠকাঠিন্যের আশঙ্কা। চলুন তবে জেনে নেয়া যাক এমন তিনটি ফল সম্পর্কে, যা কোষ্ঠকাঠিন্য রোধে সাহায্য করে—

আপেল

আপেলে আছে প্রচুর পরিমাণ ফাইবার। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্ত রাখতে যা খুবই জরুরি। ফলে রোজ সকালে একটি করে আপেল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

আঙুর

এই ছোট্ট ছোট্ট ফলগুলোতেও রয়েছে খাদ্যের নানা ধরনের জরুরি উপাদান। কোষ্ঠকাঠিন্য দূর করতে পানির জুড়ি মেলা ভার। শরীরে পানির মাত্রা যত বেশি থাকবে, ততই সমস্যা থাকবে দূরে। আঙুরের অনেকটাই পানি। তার সঙ্গে রয়েছে যথেষ্ট ফাইবার। ফলে প্রাতরাশে কয়েকটি করে আঙুর খাওয়া গেলে শরীর সুস্থ থাকবে।

কিউই

এই ফলে রয়েছে নানা ধরনের ভিটামিন ও খনিজ পদার্থ। পাশাপাশি, এক একটি কিউইতে থাকে অন্তত আড়াই গ্রাম ফাইবার। তাছাড়াও রয়েছে প্রচুর পরিমাণ পানি। সব মিলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে যথেষ্ট সক্ষম এই ফল। এরই পাশাপাশি রোজ নিয়ম করে অন্তত লিটার চারেক পানি খাওয়া জরুরি। তাতে শরীর আর্দ্র থাকবে। কোষ্ঠকাঠিন্য থাকবে দূরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেবে তিন ফল

আপডেট টাইম : ১০:০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১