ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

শীতে যে কারণে বেশি পানি পান করা জরুরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
  • ৩০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ শীতকাল এলে অনেক কিছুরই পরিবর্তন ঘটে। আমাদের শরীর থেকে শুরু করে খাবারদাবারেও অনেক পরিবর্তন হয় এই সময়। বিশেষ করে শীতে বেশি বেশি পানি পান করার প্রবণতা কমে যায়। আসলে গরমে যেভাবে পানির পিপাসা পায়, শীতে সেভাবে পায় না। তাই এই সময় কম পানি পান করা হয়ে থাকে।

তবে যে কারণেই হোক না কেন এসময়ে পানি কম খেলে শরীরে দেখা দিতে পারে নানান সমস্যা। চলুন তবে জেনে নেয়া যাক পানি কম পানে শরীরে কোন কোন সমস্যা দেখা দেয়-

পানি কম পানে শরীরের ভেতরে শুষ্ক হয়ে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে।

পানি কম খেলে শরীরের ভেতরের অ্যাসিড বেশি হয়ে যেতে পারে। তার ফলে টানা অম্বলের সমস্যায় ভুগতে হতে পারে।

পানি কম খাওয়া হলে শরীরের ভেতরের যে আর্দ্র ভাব প্রয়োজন, তা আর থাকে না। ফলে এই সময়ে ডিহাইড্রেশনে ভুগতে হতে পারে।

পানি শরীরকে সতেজ রাখে। তার থেকে কর্ম ক্ষমতাও বাড়তে পারে। পানি কম খাওয়া হলে শরীর ভেতর থেকে শুকিয়ে যায়। কমে যেতে পারে কাজের ক্ষমতাও।

তাই শীতে পানি পিপাসা কম পেলেও নিয়মিত পরিমিত পরিমাণে পানি পান করতে হবে। খুব ঠাণ্ডা দিনে হালকা উষ্ণ পানি মাঝে মাঝে খাওয়া গেলে ভেতর থেকেও আরাম পাওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

শীতে যে কারণে বেশি পানি পান করা জরুরি

আপডেট টাইম : ০৭:৪৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১