ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হবিগঞ্জে আ.লীগের ২৬ নেতাকর্মী বহিষ্কার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ হবিগঞ্জে ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসাবে অংশ নেওয়া ও তাদের সহযোগিতার অভিযোগে আওয়ামী লীগের ২৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার তাদের দল থেকে বহিষ্কার করা হয়। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী।

তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রেহী প্রার্থী হওয়ায় হবিগঞ্জ সদর, আজমিরীগঞ্জ ও নবীগঞ্জ উপজেলার ২৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় উপজেলা সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীকে বহিষ্কার করা হয়। তাদের স্থায়ীভাবে বহিষ্কারাদেশ অনুমোদনের জন্য কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, সদর উপজেলায় বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আবুল কালাম বাবুল, লীগ সদস্য মীর জালাল, মো. সেবুল মিয়া, মো. আক্তার হোসেন, উপজেলা যুবলীগ আহ্বায়ক মো. তাজ উদ্দিন, রাজিউড়া ইউনিয়ন আ.লীগ সাংগঠনিক সম্পাদক মো. তাজ উদ্দিন, আ.লীগ নেতা কয়সর আহমেদ শামীম ও আমিরুল ইসলাম।

নবীগঞ্জ উপজেলায় উপজেলা আ.লীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন সভাপতি ইমদাদুল হক চৌধুরী, দেবপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি শামীম আহমেদ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, আওয়ামী লীগ নেতা মেহের আলী মহালদার, খালেদ মোশাররফ, জায়েদ উদ্দিন জায়েদুল, মো. নোমান হোসেন, মো. আব্দুল মুকিত, আবু তালেব চৌধুরী নিজাম, জাবেদুল আলম চৌধুরী সাজু, জুনেদ হুসেন চৌধুরী। এ উপজেলায় বিদ্রোহী প্রার্থী জাবেদুল আলম চৌধুরীর পক্ষে কাজ করায় তার ভাই উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীকেও বহিষ্কার করা হয়েছে। আজমিরীগঞ্জ উপজেলায় উপজেলা আ.লীগ সহ-সভাপতি মো. আশরাফ উদ্দিন, আলী আমজাদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক নলিউর রহমান তালুকদার, প্রচার সম্পাদক মো. স্বাধীন মিয়া ও যুবলীগ নেতা মো. ফয়েজ মিয়াকে বহিষ্কার করা হয়। তাদের স্থায়ীভাবে বহিষ্কারাদেশ অনুমোদনের জন্য কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হবিগঞ্জে আ.লীগের ২৬ নেতাকর্মী বহিষ্কার

আপডেট টাইম : ০২:৪৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১