ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে প্রেসক্লাবের সামনে যুবদলের বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ চলছে। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রেসক্লাবের সামনের সড়কে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

এর আগে গতকাল বুধবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বিএনপির যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেন। এরই অংশ হিসেবে প্রথম দিন যুবদলের এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 এদিন সকাল সাড়ে ৯টা থেকে যুবদল কর্মীরা ছোট ছোট মিছিল সহকারে প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছে। তারা খালেদা জিয়ার মুক্তি চাই বলে স্লোগান দিচ্ছেন। সকাল ১০টা নাগাদ সহস্রাধিক নেতাকর্মী প্রেসক্লাবের সামনের সড়ক দখলে নিয়েছেন। ইতোমধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন যুবদলের সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, সহসভাপতি আব্দুল খালেক, সাইফুল ইসলাম ফিরোজ, সিনিয়র যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল, দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহিন, সদস্য সচিব এনামুল হক এনাম, উত্তরের সাবেক সভাপতি এসএম জাহাঙ্গীর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন হাসান প্রমুখ।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ১৩ নভেম্বর হতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে প্রেসক্লাবের সামনে যুবদলের বিক্ষোভ

আপডেট টাইম : ০২:৩৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১