ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

অর্থ পাঁচার মামলায় দুদকের আপিল তারেকের লন্ডনের ঠিকানায় নোটিশ জারি হয়েছে কিনা জানাতে বলেছে হাইকোর্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬
  • ৭১৩ বার

অর্থ পাঁচার মামলার খালাসের রায়ের বিরুদ্ধে দুদকের আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে, এ সংক্রান্ত নোটিশ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের নতুন ঠিকানায় জারি হয়েছে কিনা তা জানতে চেয়েছে হাইকোর্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা জেনে আগামী ৬ এপ্রিল আদালতকে প্রতিবেদন আকারে অবহিত করতে ঢাকার সিএমএমকে নির্দেশ দেয়া হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশণ বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। দুদক কৌসুলি খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির শুনানি করেন।

প্রসঙ্গত, এর আগে তারেক রহমানের লন্ডনের ঠিকানায় নোটিশ পাঠানো হলেও সে বিষয়ে কোন জবাব পাওয়া যায়নি। গত ১৬ মার্চ লন্ডন হাইকমিশনার কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে, মামলার অভিযোগপত্রে তারেক রহমানের লন্ডনে অবস্থানের যে ঠিকানা উল্লেখ করা ছিল সেখানে ইতোপূর্বে নোটিশ দেয়া হয়েছে। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে তিনি ওই ঠিকানায় অবস্থান করেন না।

হাইকমিশন অফিস তারেক রহমানের বর্তমান অবস্থানের ঠিকানা আদালতেও দাখিল করে। হাইকোর্ট নতুন ঠিকানায় নোটিশ পাঠানোর জন্য দূতাবাসকে নির্দেশ দেয়। এরপরই তারেক রহমানের নতুন ঠিকানায় নোটিশ পাঠানো হয়।

অর্থ পাঁচার মামলার অভিযোগ থেকে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দেন। তবে ওই মামলার অপর আসামি গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছর কারাদণ্ড দেয় আদালত। খালাসের এই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। পরে হাইকোর্ট ওই আপিল শুনানির জন্য গ্রহণ করে তারেক রহমানকে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

অর্থ পাঁচার মামলায় দুদকের আপিল তারেকের লন্ডনের ঠিকানায় নোটিশ জারি হয়েছে কিনা জানাতে বলেছে হাইকোর্ট

আপডেট টাইম : ১১:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬