ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপির সাবেক এমপি মোমিন তালুকদারের মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
  • ৪৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকাকে একাত্তরে হত্যা, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করে আদালত। পলাতক এই বিএনপি নেতা বগুড়া-৩ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায়ের জন্য বুধবার তারিখ নির্ধারণ করে দিয়েছিল। গত ৩১ অক্টোবর এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে যেকোনো দিন রায় দেয়া হবে মর্মে সিএভি করে।

২০১৮ সালের ৩ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তার বিরুদ্ধে অবৈধভাবে আটকসহ তিনটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১৯ জনকে হত্যা ও গণহতহ্যা এবং ১৯টি বাড়ি অগ্নিসংযোগ করে ধ্বংসের অভিযোগ রয়েছে। তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় তিনি মুসলিম লীগের সক্রিয় কর্মী ছিলেন। তিনি বিএনপি থেকে ২০০১ ও ২০০৮ সালে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিএনপির সাবেক এমপি মোমিন তালুকদারের মৃত্যুদণ্ড

আপডেট টাইম : ০২:৪৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১