ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

আমি থানার ভেতর থেকে এক পাও নড়বো না : আইভী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬
  • ৭২৯ বার

ঢাকার হাতিরঝিলের আদলে নারায়ণগঞ্জে নির্মাণাধীন বিনোদন পার্ক ও লেকের ঠিকাদার জাকির হোসেনকে গ্রেপ্তারের ঘটনায় টানা ৮ ঘণ্টা থানায় ও থানার বাইরে অবস্থান করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।

ঘটনার প্রতিবাদে কয়েকজন কাউন্সিলর, প্যানেল মেয়র ও অনুগামী নেতাকর্মীদের নিয়ে মেয়র আইভি নারায়ণগঞ্জ সদর থানার ভেতরে ও বাইরে অবস্থান নেন। বুধবার রাত সাড়ে ১০টা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত অবস্থান করে থানা এলাকা ত্যাগ করেন তারা।

মেয়র আইভী সাংবাদিকদের বলেন, কোনো অপরাধ ছাড়া আমাদের ঠিকাদারদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেয়া হচ্ছে। ঠিকাদার জাকিরকে কাজ আমি দিয়েছি। মামলা করলে আমার বিরুদ্ধে করেন। গ্রেপ্তার করতে হলে আমাকে করেন।

তিনি বলেন, একটি বিশেষ মহলের নির্দেশে মামলা হচ্ছে। সিটি করপোরেশনের উন্নয়ন কাজে ব্যাঘাত সৃষ্টি করা হচ্ছে। প্রয়োজন হলে আমি সারারাত থানায় থাকবো। সকালে প্রয়োজনে আমাকে আদালতে চালান করা হোক। নির্দোষ

ব্যক্তিদের থানায় রেখে বাড়ি যাব না।

মেয়র আইভী বলেন, এর আগে আমার ভাই উজ্জল, ভাগ্নে, ঠিকাদার সুফিয়ানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমার অপরাধ আমি ত্বকী হত্যার বিচার চেয়েছি। সেভেন মার্ডারের বিচার চেয়েছি। নাট্যকার চঞ্চল হত্যার বিচার চেয়েছি। সে কারণে বিশেষ মহলটি আমার বিরুদ্ধে লেগেছে।

ঢাকার হাতিরঝিলের আদলে নাসিকের উদ্যোগে শহরের জিমখানায় লেক ও বিনোদন পার্ক নির্মিত হচ্ছে। যার ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার টাকা। কাজটি করছে মেসার্স রত্না এন্টারপ্রাইজের মালিক জাকির হোসেন। এরই মধ্যে প্রকল্পটির অনেকখানি কাজ সম্পন্ন হয়েছে।

গত ২৭ জানুয়ারি রেলওয়ের কয়েকজন কর্মকর্তা লেক ও পার্ক নির্মাণের কাজ বন্ধ করতে গেলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। ৩০ মার্চ সন্ধ্যায় রেলওয়ের কানুনগো ইকবাল মাহমুদ বাদী হয়ে নাসিকের ঠিকাদার আবু সুফিয়ানকে প্রধান করে রত্না এন্টারপ্রাইজের মালিক জাকির হোসেনসহ ৭-৮ জনের নামে মামলা দায়ের করেন।

মামলায় রেলওয়ে কর্তৃপক্ষ উল্লেখ করে, রেলওয়ের জায়গা লিজ না নিয়ে জোরপূর্বক নির্মাণকাজ করা হচ্ছে। রাত পৌনে ১০টার দিকে ঠিকাদার জাকিরকে কালিরবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, ৩০ মার্চ সন্ধ্যায় রেলওয়ে কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে। মামলার আসামি ঠিকাদার জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

জাকির হোসেনের গ্রেপ্তারের খবরে সঙ্গে সঙ্গে সদর মডেল থানায় হাজির হন মেয়র আইভীসহ আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা। এ সময়ে আইভীর সঙ্গে নাসিকের প্যানেল মেয়র মনিরুজ্জামান মনির, জেলা যুবলীগ সভাপতি আবদুল কাদির প্রমুখ উপস্থিত ছিলেন।

ওসি আব্দুল মালেক পিপিএমকে উদ্দেশ করে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আমি থানার ভেতর থেকে এক পাও নড়বো না। কার নির্দেশে এ মামলা হয়েছে জানতে চাই। কালকে থেকে উন্নয়ন কাজ চলবে না। উন্নয়ন কাজ বন্ধ থাকলে প্রয়োজনে পদত্যাগ করবো। এ শহর শামীম ওসমানের। শামীম ওসমানই এ শহরে থাকুক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

আমি থানার ভেতর থেকে এক পাও নড়বো না : আইভী

আপডেট টাইম : ১০:৩৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬