ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

এভাবে চলতে থাকলে ভোটে থাকবে না বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬
  • ৩৯০ বার

প্রথম ও দ্বিতীয় ধাপ দেখলো বিএনপি। সামনে তৃতীয় ধাপ। এ ধাপেও যদি ভোট সুষ্ঠু না হয় পরবর্তী তিন ধাপে ভোটে না থাকার ইঙ্গিত দিয়েছে বিএনপি। সুষ্ঠু করা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের অসহায়ত্বের কথাও তুলে ধরেন বিএনপি নেতারা।

বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ভোট শেষে নানা অভিযোগ নিয়ে সিইসির সঙ্গে আধা ঘণ্টার সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান।

শাহজাহান বলেন, নির্বাচন কমিশন খারাপ নির্বাচনের পক্ষে সাফাই গাইছেন। সিইসির ক্ষমতা যথাযথ প্রয়োগ করতে পারছেন না। সিইসি মুখে না বললেও তার অবয়বে অসহায়ত্ব ফুটে উঠেছে।

তিনি বলেন, ক্ষমতাসীন

দলের প্রার্থী, এজেন্ট, দলীয় নেতাকর্মী, আইন শৃঙ্খলাবাহিনী, স্থানীয় প্রশাসন একাট্টা হয়ে কেন্দ্র দখলের উৎসবে মেতেছে। এটা যেন কোনো নির্বাচন নয়, সন্ত্রাসীদের মহোৎসব। ভোটারবিহীন কেন্দ্র দখলের মহড়াম, যা নিয়ে ইসি কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।

ইউপি ভোটের কোনো গ্রহণযোগ্যতা নেই বলেও এসময় উল্লেখ করেন শাহজাহান।

তিনি বলেন, যে খেলা শেষ হওয়ার আগেই শেষ করে ফেলা হয়, ফল আগেই জানিয়ে দেয়া হচ্ছে। রক্ত ঝরছে মানুষের, ঘরে থাকতে পারছে না লোকজন- এমন নির্বাচন করে লাভ কি? গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা বলতে কিছু নেই।

বাকি তিন ধাপ নির্বাচন বর্জনের ইঙ্গিত দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আমরা দুই ধাপের পুনঃনির্বাচনের দাবি জানিয়েছি। কী ব্যবস্থা নেয় তা দেখার অপেক্ষায়। তৃতীয় ধাপেও যদি এরকম দখলের ভোট হয়, সুষ্ঠু ভোট আয়োজনে ব্যর্থ হয় ইসি, তবে পরবর্তী তিন ধাপে ভোটে থাকবো কি থাকবো না- সিদ্ধান্ত নিতে হবে আমাদের।

দ্বিতীয় দফায় বিএনপির দাবির বিষয়ে শাহজাহান বলেন, প্রথম ও দ্বিতীয় ধাপের পুনঃভোট চাই। সিইসি জানিয়েছেন- পরবর্তী নির্বাচনগুলো সুষ্ঠু হবে। তিনি কি ব্যবস্থা নেন, দেখা যাক।

প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) সুজাউদ্দিন, বিএনপির সহ প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

এভাবে চলতে থাকলে ভোটে থাকবে না বিএনপি

আপডেট টাইম : ১০:৩০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬