ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রাজপথে কাঁথা-বালিশ নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিন : ইশরাক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা দক্ষিণের সাবেক মেয়র প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার জন্য দলের নেতাকর্মীদের বাড়ির কথা ভুলে, কাঁথা-বালিশ নিয়ে রাস্তায় স্থায়ীভাবে ঘুমানোর প্রস্তুতি নিতে হবে।

সোমবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, বর্তমান সরকার আইনের ধারা দেখাচ্ছে। বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। আপনারা সবাই জানেন এগুলো কিছুই না, শুধুমাত্র অজুহাত। শীর্ষ সন্ত্রাসী, বহু খুনের ফাঁসির আসামিকে রাতের আঁধারে ঢাকা সেন্ট্রাল জেল থেকে পাহারা দিয়ে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়। যখন শীর্ষ সন্ত্রাসী ফাঁসির আসামিকে দণ্ড মওকুফ করে দেন বর্তমান প্রেসিডেন্ট, তখন কোনো আইন দেখা হয় না।

তিনি বলেন, আমরা আমাদের নেত্রীর সুচিকিৎসার জন্য যে আন্দোলন করছি, সেটার ফল পেতে চাই। আপনারা কাঁথা-বালিশ নিয়ে তৈরি হন, বাড়ির কথা ভুলে যান, রাস্তায় স্থায়ীভাবে ঘুমানোর প্রস্তুতি নিন।

সরকারের উদ্দেশে ইশরাক বলেন, আপনারা দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েন না। এখনো সময় আছে, দয়া করে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

রাজপথে কাঁথা-বালিশ নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিন : ইশরাক

আপডেট টাইম : ০৩:০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১