ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জাহাঙ্গীরের মেয়র পদ থাকছে কিনা দু’একদিনের মধ্যে সিদ্ধান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • ২১০ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতির পিতা ও মুক্তিযুদ্ধকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের মেয়র পদ থাকবে কিনা সে বিষয়ে দু’একদিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বেরিয়ে এসে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি জানান, জাহাঙ্গীর আলমের মেয়র পদে থাকা না থাকা নিয়ে আইন পর্যালোচনা করছে সরকার।
বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের বিষয়ে আইন পর্যালোচনা করা হচ্ছে, আরও দুএকদিন সময় লাগবে। তারপরই বলা যাবে যে ওনার অবস্থান কী হবে? আইনি দিক দেখার আগে এখনই বলা যাচ্ছে না তার বিষয় কী সিদ্ধান্ত নেওয়া হবে।’

একটি ভাইরাল অডিওতে বঙ্গবন্ধুকে নিয়ে মেয়র জাহাঙ্গীর বক্তব্য নিয়ে তোলপাড় হয় গাজীপুরে।  এ ঘটনায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীরকে শোকজ করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় ১৯ নভেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের সভায় মেয়র জাহাঙ্গীর প্রসঙ্গ উঠে।  সেখানে জাহাঙ্গীর আলমকে দলের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। ওইদিন রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেওয়ার কথাও জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

জাহাঙ্গীরের মেয়র পদ থাকছে কিনা দু’একদিনের মধ্যে সিদ্ধান্ত

আপডেট টাইম : ০৩:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১