ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপির আন্দোলনে আ.লীগের কিছু যায় আসে না: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি এক দফা অথবা ১০ দফা আন্দোলন করুক, তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। কারণ আওয়ামী লীগ আন্দোলনে ভয় পায় না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের সরকার পতনের এক দফা আন্দোলন প্রসঙ্গে সোমবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ রাজপথের সংগঠন। আন্দোলন-সংগ্রাম করেই ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ।

জেল-জুলুম-নির্যাতনের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের দাবি আদায়ের সাহসী সংগঠন আওয়ামী লীগ এমনটি মনে করে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অতীতেও দেশবাসী বিএনপির দফাভিত্তিক আন্দোলন দেখেছে, তাদের আন্দোলন রাজপথে নয়; তাদের আন্দোলন হচ্ছে ফেসবুক আর মিডিয়ানির্ভর।

বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনে ব্যর্থ বিএনপি আবার গণআন্দোলনের হুমকি বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের এসব হুমকি-ধমকি নিজেদের পদপদবি টিকিয়ে রাখার চেষ্টা ছাড়া আর কিছু নয়।

তিনি বলেন, বিএনপি নেতারা তাদের আন্দোলনের সক্ষমতা সম্পর্কে ভালোই জানেন তবু তারা কর্মী-সমর্থকদের রোষানল থেকে বাঁচতে গণমাধ্যমে লিপ-সার্ভিস দিয়ে যাচ্ছেন অবিরাম।

বিএনপি নেতারা গত এক যুগের বেশি সময় ধরে নানা ইস্যুতে আন্দোলন আর সরকার পতনের হুমকি দিয়ে আসছে। প্রকৃতপক্ষে এসব হুমকি সরকার ও জনগণের মনে কোনো আগ্রহ বা উদ্বেগ সৃষ্টি করতে পারেনি বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার বিএনপির হাতে কখনও ইস্যু তুলে দেবে না। তাই জনগণের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো ইস্যুতে সরকার সবসময়ই সক্রিয় ও তৎপর।

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আবারও দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, দলের মনোনয়নকে উপেক্ষা করে যারা বিদ্রোহ করছেন বা বিদ্রোহীদের উসকানি দিচ্ছেন তাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের তালিকা প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

যারা সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করবেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিএনপির আন্দোলনে আ.লীগের কিছু যায় আসে না: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১