ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

শীতকালে নাক থেকে রক্ত পড়া কঠিন কোনো রোগের পূর্বাভাস নয় তো?

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
  • ২০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ শীতকালে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তার মধ্যে একটি হচ্ছে নাক থেকে রক্ত পড়া। শীতকালে অনেকেরই নাক দিয়ে রক্ত পড়ে। অনেকেই এই সমস্যাটিকে সাধারণ মনে করে অবহেলা করেন, আবার কেউ কেউ ভয় পেয়ে যান।

শীতকালে কেন এমন হয়? নাক দিয়ে রক্ত পড়লে সাবধান হতে হবে কী? এটি কঠিন কোনো সমস্যা নয় তো? এমন প্রশ্ন অনেকের মনেই উঁকি দেয়। চলুন জেনে নেয়া যাক এই ব্যাপারে বিস্তারিত-

শীতকালে কেন নাক থেকে রক্ত পড়ে?

মূলত শীতে নাক থেকে রক্ত পড়ার কারণ বাতাসের আর্দ্রতা কমে যাওয়া। এর ফলে নাকের ভেতরের পাতলা ত্বক ফেটে যায়। এর একেবারে তলাতেই থাকে রক্তজালিকা। ত্বক ফেটে গেলে সেখান থেকে রক্তপাত হতে থাকে। নাসারন্ধ্রের ভেতরের অংশ থেকেও রক্তপাত হয়। আবার বাইরের দিক থেকেও রক্তপাত হতে পারে। আপাত ভাবে এর কোনোটিই তেমন ভয়ের কিছু নয়।

কী করে এই সমস্যার হাত থেকে বাঁচবেন?

** সবচেয়ে সহজ রাস্তা, শরীরকে আর্দ্র রাখা। বেশি করে পানি খেলে, নিয়মিত ফলের রস খেলে শরীর শুকিয়ে যায় না, ত্বকও নমনীয় থাকে। এর ফলে ত্বক ফেটে যাওয়ার আশঙ্কা কমে। নাক থেকে রক্তপাতও কমে।

** এছাড়াও শীতে অনেকের সর্দি-কাশির সমস্যা বাড়ে। এর ফলে যদি প্রচুর হাঁচির হয়, তাহলেও নাক থেকে রক্ত পড়তে পারে। টানা গোটা ২০ হাঁচি হলে নাকের ভেতরের ত্বকে ফেটে যায়, রক্তজালিকাগুলোতেও অতি ছোট ছোট ফাটল ধরে। ফলে রক্ত পড়তে থাকে।

এগুলোর কোনোটিই বড় সমস্যা নয়। তবে নাকের ক্যান্সার বা রক্ত জমাট বাঁধার মতো জটিল সমস্যা হলেও নাক থেকে রক্তপাত হতে পারে। শীতে নাক থেকে রক্ত পড়ার সমস্যা দ্রুত কমে যায়। কিন্তু অন্য কোনো কারণে রক্তপাত হলে, তা সহজে সারে না। যদি সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

শীতকালে নাক থেকে রক্ত পড়া কঠিন কোনো রোগের পূর্বাভাস নয় তো?

আপডেট টাইম : ১০:২৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১