ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

লোকে লোকারণ্য নয়াপল্টন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ দলের চিকিৎসাধীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে তার সুচিকিৎসার দাবিতে রাজধানীতে গণঅনশন শুরু করেছে বিএনপি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে গণঅনশনে নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি শুরু হয়।

কর্মসূচি শুরুর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন বিএনপি ও এর অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। সময় বাড়ার সঙ্গে তাদের উপস্থিত বাড়তে থাকে। এ সময় তারা অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহবান জানান। তারা সিনিয়র নেতৃবৃন্দের কাছে কঠোর কর্মসূচির দাবি করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
 এদিকে কর্মসূচিকে ঘিরে বিপুল কাকরাইল মোড়, নাইটেঙ্গেল মোড়, নয়াপল্টন এবং ফকিরাপুল এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এ সময় রাস্তায় বিভিন্নজনকে আইন- শৃঙ্খলা বাহিনী তল্লাশি করতে দেখা গেছে।
গণঅনশন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, অঙ্গ সংগঠনের সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দীন টুকু, ফজুলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, মোস্তাফিজুর রহমান, আব্দুল কাদের ভূইয়া জুয়েল, কৃষিবিদ হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, আনোয়ার হোসেন, সাদেক খান, রফিকুল ইসলাম মাহতাব, আব্দুর রহিম, হেলাল খান, জাকির হোসেন রোকনসহ হাজারো নেতাকর্মী।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

লোকে লোকারণ্য নয়াপল্টন

আপডেট টাইম : ০২:১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১