ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

কোষ্ঠকাঠিন্যে তৎক্ষণাৎ স্বস্তি দেবে তিন খাবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • ২১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ অনিয়মিত জীবনযাপনের কারণে ইদানীং অনেকের মধ্যেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা যায়। যন্ত্রণাদায়ক এই সমস্যা বড়দেরই যে কেবল হয় তা কিন্তু নয়, ছোটদেরও হয়ে থাকে। কোষ্ঠকাঠিন্য গ্যাস, পিঠে ব্যথা, ক্লান্তির মতো অন্য সমস্যারও জন্ম দেয়।

সাধারণত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাইপো থাইরয়েড রোগীদের মধ্যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেশি দেখা যায়। তবে রোজকার খাদ্যতালিকায় তিনটি খাবার যদি রাখেন, তাহলে মুক্তি পেতে পারেন কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে। চলুন জেনে নেয়া যাক সেগুলো কী কী-

তিলের রুটি

তিলে আছে ভিটামিন ই, ফাইবার এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড। যেগুলো হজমশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত ব্যক্তিরা তাই রাতের খাবারে তিলের তৈরি রুটি খেতে পারেন।

ঘি, গুড়

কোষ্ঠকাঠিন্যের মোকাবেলায় দুপুরে খাওয়ার পর ঘি এবং গুড় একসঙ্গে খেতে পারেন। গুড় আয়রনের অন্যতম উৎস। ঘি প্রয়োজনীয় চর্বির একটি সমৃদ্ধ উৎস। ঘি এবং গুড় একসঙ্গে খেলে হজমশক্তি বৃদ্ধি পাবে।

তরমুজ

অনেক সময়ে শরীরে জলের পরিমাণ কমে গেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা ‌দেয়। শরীরকে আর্দ্র রাখতে এমন ফল বেশি খাওয়া উচিত যাতে জলের পরিমাণ বেশি। সেক্ষেত্রে তরমুজের জুড়ি মেলা ভার। তরমুজ কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

কোষ্ঠকাঠিন্যে তৎক্ষণাৎ স্বস্তি দেবে তিন খাবার

আপডেট টাইম : ১১:৩৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১