ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ক্ষমতায় গেলে গরিব মানুষকে ফ্রি চিকিৎসা দেবো : মান্না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা ক্ষমতায় গেলে দেশের সব অসহায় দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসা দেবো। এর পেছনে হয়তো সর্বোচ্চ ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা খরচ হবে। কিন্তু বর্তমান সরকার তো গরিব মানুষের জন্য এসব করবে না। তারা শুধুমাত্র মুখে মুখেই নানা ধরনের উন্নয়নের কথা বলেন।’

আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-ভাসানী) আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ন্যাপ ভাসানী’র চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলামের সভাপতিত্বে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ ২০ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মান্না বলেন, বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। তিনি কোনো সাধারণ মানুষ নন। তাঁর চিকিৎসার ব্যবস্থা করতে সরকার বিদেশে নিতে দেবে না। এমনকি কোনো সহযোগিতাও করতে চায় না। খালেদা জিয়া এখন হাসপাতালের সিসিইউতে আছেন। তাঁর চিকিৎসা ঠিক মতো হচ্ছে কি না, আমরা জানি না। অবাক লাগে, তাকে বিদেশেও নিতে দেবে না। এই বোধশক্তি সরকারের নেই।

ডাকসু’র সাবেক এই ভিপি আরো বলেন, বর্তমান সরকারের বিন্দুমাত্র লজ্জা নেই। তবে বেগম জিয়ার যদি কিছু হয়, তার জন্য এককভাবে সরকারই দায়ী হবে। এই দায় থেকে তারা যেন মুক্তি না পায়, এজন্য সবাইকে এক হতে হবে। আমি বিএনপি করি না। ভবিষ্যতে করব কিনা তাও জানি না। কিন্তু মানবিক দিক থেকে সবাইকেই আমাদের এক হতে হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ক্ষমতায় গেলে গরিব মানুষকে ফ্রি চিকিৎসা দেবো : মান্না

আপডেট টাইম : ১০:১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১