ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

বস্তিতে টিকা দেওয়া শুরু হবে মঙ্গলবার থেকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাস প্রতিরোধে মঙ্গলবার থেকে বস্তিতে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, মহাখালীর কড়াইল বস্তি থেকে এই কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে দেশের সব বস্তিতে তা চালু করা হবে। বস্তিবাসী সিনোফার্মের টিকা পাবেন বলেও জানান মন্ত্রী।

সোমবার (১৫ নভেম্বর) রাজধানীর মহাখালী বিসিপিএস মিলনায়তনে টিকা বহনের জন্য ফ্রিজার ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মহাখালীর সবচেয়ে বড় বস্তি কড়াইল; সেখান থেকেই কার্যক্রম শুরু হবে। ওখানে প্রায় ৩ লাখ মানুষ বসবাস করে। তাদের আমরা প্রথমে টিকার আওতায় আনবো। পর্যায়ক্রমে অন্য বস্তিতেও টিকা কার্যক্রম চালু করা হবে। নিবন্ধনের মাধ্যমেই তাদের টিকা দেওয়া হবে। সেখানে স্পট রেজিস্ট্রেশনেরও ব্যবস্থা থাকবে বলে জানান মন্ত্রী।

টিকা কর্মসূচির পরিচালক ডা. শামছুল আলম বলেন, আমরা এর আগে বিভিন্ন জায়গায় টিকাদান কর্মসূচি পরিচালনা করলেও বস্তি এলাকায় টিকাদান ঠিকভাবে দেওয়া হয়নি। আর এতদিন ক্যাম্পেইনের ভিত্তিতে আমরা টিকা দিয়েছি। তবে এবার আর ক্যাম্পেইন না করে আমাদের লক্ষ্য পুরো বস্তির সবাইকেই টিকার আওতায় নিয়ে আসা। এটা টানা চলবে যতদিন না শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

বস্তিতে টিকা দেওয়া শুরু হবে মঙ্গলবার থেকে

আপডেট টাইম : ০৬:৫৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১