ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপি আন্দোলন বানরের তৈলাক্ত বাঁশে ওঠার অংকের মতই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • ২২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনে করেন, বিএনপির আন্দোলন বানরের তৈলাক্ত বাঁশে ওঠার অংকের মতো।‌ সোমবার (১৫ নভেম্বর) বাসভবনে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির মুখে আন্দোলনের কথা গত এক যুগের বেশি সময় ধরে মানুষ শুনে আসছে। কিন্তু আন্দোলন আর দেখে না জনগণ।

বিএনপি নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, মরণঘাতি কর্মসূচি সরকার নয়, বিএনপিই পালন করছে। ভাস্কর্য নিয়ে হেফাজতি সন্ত্রাসের মূল কুশীলব ছিল বিএনপি। দেশে সাম্প্রদায়িক অপশক্তিকে উস্কানি ও পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপিই তাদের পুনর্বাসন করেছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগুন-সন্ত্রাসের মতো মরণঘাতি কর্মসূচির জনক বিএনপি। দেশের মানুষ ভালো আছে, শুধু ভালো নেই বিএনপি। ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি। খুন, সন্ত্রাস আর ষড়যন্ত্র বিএনপিরই মজ্জাগত।
বিএনপি নেতারা একদিকে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়, অন্যদিকে বলে স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি নেই। বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের এ দ্বৈতনীতি বা দ্বিচারিতার রাজনীতি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় অন্যতম প্রধান বাধা।

তিনি বলেন, সরকার এবং দেশের যেকোনো ভালো কাজকে বিতর্কিত করাই বিএনপির কাজ। তারা নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে বিতর্কিত করতে। বিএনপির বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত, দেশের মানুষ তাদের কথা ও কাজে আস্থা হারিয়ে ফেলেছে।

আওয়ামী লীগের এ শীর্ষ নেতা বলেন, সাধারণ মানুষ আতংকে নেই, বরং সন্ত্রাসী, অনিয়মকারী, দুর্নীতিবাজ এবং বিএনপির আশ্রয়-প্রশ্রয়দাতারা আতংকে আছে। বিএনপি নেতারা অপরাধীদের জন্য মায়াকান্না করে। তাদের এ অপরাজনীতির শেষ কোথায়?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিএনপি আন্দোলন বানরের তৈলাক্ত বাঁশে ওঠার অংকের মতই

আপডেট টাইম : ০২:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১