ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

ডায়াবেটিস থেকে বাঁচার ঘরোয়া টোটকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬
  • ৬৩১ বার

বর্তমানে বিশ্বের প্রায় ৩৮ কোটি ২০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস সম্পর্কে এখনই সচেতনতা না বাড়ালে পুরো বিশ্বে এক সময় এটি মহামারী আকারে দেখা দিতে পারে।

অনেকেই মনে করেন, মিষ্টি বেশি খেলেই ডায়াবেটিস হয়। শুধু মিষ্টি নয়, ডায়াবেটিসের অন্যতম কারণ হচ্ছে শারীরিক ও মানসিক চাপ এবং জিনগত কারণ। জিনগত কারণে কারো ডায়াবেটিস হয় সেক্ষেত্রে তেমন কিছু করার থাকে না। তবে ডায়াবেটিস প্রতিরোধের চেষ্টাতে ক্ষতিকর কিছু নেই। ডায়াবেটিস প্রতিরোধ বা নিয়ন্ত্রণে আপনাকে প্রতিদিন অনেক ওষুধ খাওয়ার দরকার নেই। দৈনন্দিন খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনই ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারেন। এখানে ডায়াবেটিস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে কিছু টিপস দেয়া হলো:

ওষুধের চেয়ে ফলমূল এবং শাকসবজি খাওয়াই বুদ্ধিমানের কাজ। তিতা যাদের পছন্দ, তারা খালি পেটে করলার রস পান করতে পারেন। অথবা করলা চিপসের মতো কেটে ভেজে খেতে পারেন। এটি আপনার স্বাদে পরিবর্তন আনবে এবং স্বাস্থ্যের জন্যও উপকারী। এক টেবিল চা চামচের এক চতুর্থাংশ মেথি পুরো রাত ভিজিয়ে রাখুন। সকালে দাঁত ব্রাশ করার পর পরই ভিজানো মেথি পানির সঙ্গে খেয়ে নিন।

ডায়াবেটিস প্রতিরোধে জাম কার্যকর ভূমিকা রাখে। এটি আমাদের অগ্ন্যাশয়ে প্রভাব ফেলে। জামের বীজ ভালোভাবে শুকিয়ে গুঁড়া করে নিন। এরপর পানির সঙ্গে মিশিয়ে দিনে দুইবার খান।

পেয়ারা একটি উৎকৃষ্ট ফল। সারা বছর ধরেই ফলটি পাওয়া যায় এবং দামেও স্বস্তা। ফলটিতে প্রচুর ভিটামিন-সি এবং উচ্চ পরিমাণে আঁশ রয়েছে। ডায়াবেটিস তাড়াতে এই ফলের জুড়ি নেই। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, পেয়ারার খোসা রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়।তাই খাওয়ার আগে পেয়ারার খোসা ছাড়িয়ে নিন। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে আমলকীর জুস খেতে পারেন।

চিনি ছাড়া চা বা কফি পান করতে না পারলে মধু মিশিয়ে খেতে পারেন।গবেষণায় বলা হয়েছে, চিনি ছাড়া কালো কফি পান টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমায়।রক্তে শর্করা এবং ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সবুজ চা কার্যকরী ভূমিকা রাখে। আর প্রতিদিন হাঁটা এবং শারীরিক ব্যায়াম অবশ্য চালিয়ে যাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

ডায়াবেটিস থেকে বাঁচার ঘরোয়া টোটকা

আপডেট টাইম : ১১:৪৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬