ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

ট্রাম্পের উত্থানে গণমাধ্যমই দায়ী : ওবামা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬
  • ৫২৭ বার

রাজনৈতিক শক্তি হিসেবে রিপাবলিকান দলের মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উত্থানের জন্য গণমাধ্যমই দায়ী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রাজনৈতিক সংবাদকর্মীদের এক আলোচনায় অংশ নিয়ে ট্রাম্পকে উদ্দেশ্য করে ওবামা বলেন, কারো হাতে মাইক্রোফোন তুলে দেওয়া ঠিক ছিল না।

রিপাবলিকান দলের মনোনয়ন প্রার্থী তালিকায় এগিয়ে থাকা মার্কিন এই ধনকুবের নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

আগামী সপ্তাহে উইসকনসিনে গুরুত্বপূর্ণ প্রাইমারি সামনে রেখে মঙ্গলবার মার্কিন সংবাদসংস্থা সিএনএন একটি আলোচনার আয়োজন করে। এ সময় সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে অংশ নেন ওবামা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পের নাম উচ্চারণ না করলেও ওবামার লক্ষ্য যে মার্কিন এই ধনকুবের ছিলেন তা পরিষ্কার।

ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কী ঘটছে, মানুষ সব সময় তাকে প্রশ্ন করেন; কারণ এটা এমন একটা জায়গা, যেখানে আপনি উন্মত্ত রাজনীতি করতে পারেন না।

তিনি বলেন, বিভেদ সৃষ্টিকারী এবং তিক্ত রাজনীতির জন্য রাজনীতিবিদ, সাংবাদিক ও নাগরিকরা দায়ী। তবে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাংবাদিকদের আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

ট্রাম্পের উত্থানে গণমাধ্যমই দায়ী : ওবামা

আপডেট টাইম : ১১:৩৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬