ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ অশান্তির আগুন দেশে নয়, বিএনপির আপন ঘরে জ্বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার (১৩ নভেম্বর) ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন। ‘দেশে নাকি অশান্তির আগুন জ্বলছে’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতারা দেশের কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না, দেশের সর্বত্র নাকি অশান্তির আগুন দেখতে পান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আসলে এ আগুন বিএনপির ক্ষমতা ফিরে পাওয়ার (আকাঙ্ক্ষার) আগুন। এ আগুন আন্দোলন-নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট পুঞ্জীভূত হতাশার আগুন।
তিনি বলেন, দেশের মানুষের চোখের ও মনের ভাষা যারা বুঝে না, যারা (ক্ষমতাকে) ভোগের এবং বিলাসিতার বাহন মনে করে তাদের বুকেই জ্বলছে অশান্তির দহন। বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে। রাজনৈতিক সিদ্ধান্তহীনতা ও অস্থিরতায় আছে বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রাজনৈতিক দলগুলোর ঐক্যের বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন এলে বাঘা বাঘা নেতাদের নিয়ে ঐক্য দেশবাসী দেখেছে। এসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ। তিনি বলেন, নেতায় নেতায় ঐক্য দিয়ে কী লাভ? আওয়ামী লীগ এসবকে ভয় পায় না, ভয় দেখিয়ে লাভ নাই।

বিএনপি এখন টিকে আছে ভার্চুয়াল জগতে এমন দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, হিংসা নয়, আওয়ামী লীগ সহিষ্ণুতার রাজনীতিতে বিশ্বাসী। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ। অন্যদিকে সাম্প্রদায়িক অপশক্তি আর ধর্মের উপর ভর করে ক্ষমতায় যেতে চায় বিএনপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০২:২৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১