ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ডেঙ্গু জ্বরে প্লাটিলেট সংখ্যার হ্রাস-বৃদ্ধি কেনো ও কীভাবে ঘটে?

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। ডেঙ্গু থেকে বাঁচার জন্য এখন প্রয়োজন বাড়তি সতর্কতা। তবে এখন ডেঙ্গু থেকে বাঁচার জন্যও যেমন সতর্কতার প্রয়োজন তেমনই রোগাক্রান্তদের ব্যাপারেও সচেতন থাকা দরকার। ডেঙ্গু রোগে এখন দ্রুত রক্তের প্লাটিলেট সংখ্যা কমে যাওয়া আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।

চলুন জেনে নেয়া যাক প্লাটিলেট কী এবং রক্তে প্লাটিলেটসের সংখ্যা কমে যাওয়ার কারণগুলো।

প্লাটিলেট হলো রক্তের একটি রংহীন অংশ যা হেমোস্টাসিস, থ্রম্বোসিস, সংক্রমণ এবং ক্ষত সারাতে সহায়তা করে। অস্থিমজ্জা থেকে উৎপন্ন এই পদার্থটি রক্ত জমাট বাঁধাকে নিয়ন্ত্রণ করে। তাই প্লাটিলেটের সংখ্যা কমে গেলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোও অকেজো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

ডেঙ্গু কীভাবে প্লাটিলেট কাউন্ট কমায়?

এডিস ইজিপ্টাই নামের একটি ভাইরাস সংক্রমিত মশার কামড়েই মূলত ডেঙ্গুরোগ ছড়ায়। রক্তে প্লাটিলেট কাউন্টের হ্রাসের কারণ হিসেবে থ্রম্বোসাইটোপেনিয়া নামক একটি অবস্থাকে দায়ী করা হয়। এটি সরাসরি অস্থিমজ্জা থেকে চাপসৃষ্টির ফলেই ঘটে। আবার সুস্থ প্লাটিলেটগুলোও সংক্রমিত প্লাটিলেটের সঙ্গে দ্রুত নষ্ট হয়ে যায়।

দ্রুত কমতে পারে প্লাটিলেট সংখ্যা

একজন সুস্থ ব্যক্তির শরীরে দেড় লাখ থেকে সাড়ে ৪ লাখ প্লাটিলেট থাকে। কিন্তু একজন ডেঙ্গু সংক্রমিত রোগীর রক্তে প্লাটিলেট সংখ্যা ২০ হাজারে নেমে যেতে পারে। সেটা কখনো কখনো ১ দিনেও ঘটে যেতে পারে। সাধারণত, সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে এটা ঘটতে পারে।

যেভাবে বুঝবেন প্লাটিলেট কমে যাচ্ছে

যেহেতু প্লাটিলেট রক্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই সংখ্যা হ্রাস ঘটলে শরীরে ব্যাপক পরিবর্তন ঘটে। প্লাটিলেট সংখ্যা কমে গেলে ত্বকে র‍্যাশ, চুলকানি, প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া, ক্লান্তিবোধ করা ইত্যাদি ঘটতে পারে।

প্লাটিলেট কমে যাওয়া সুস্থতায় বাঁধা

রক্তে প্লাটিলেট সংখ্যা কমে যাওয়া আপনার সুস্থ হয়ে ওঠারর পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে। এমনকি প্রায় ১০ শতাংশ ডেঙ্গুরোগীকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে।

রক্তে প্লাটিলেট বাড়াতে যা করতে পারেন

থেরাপির মাধ্যমে রক্তের প্লাটিলেট সংখ্যা বাড়ানো সম্ভব। এছাড়া পেপে পাতার জুস, সবুজ শাক-সবজি, আয়রন, ভিটামিন সি ও ভিটামিন কে সমৃদ্ধ খাবার  আপনাকে এক্ষেত্রে সাহায্য করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ডেঙ্গু জ্বরে প্লাটিলেট সংখ্যার হ্রাস-বৃদ্ধি কেনো ও কীভাবে ঘটে?

আপডেট টাইম : ১০:২৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১