ঢাকা ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

৫ বিভাগে করোনায় মৃত্যু নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের সবাই পুরুষ ও সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯১২ জনে।

একদিনে দেশের আট বিভাগের মধ্যে শুধু তিন বিভাগ—ঢাকায় দুইজন, চট্টগ্রামে দুইজন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এসময়ে বাকি পাঁচ বিভাগ—রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে কোনো রোগীর মৃত্যু হয়নি।

শুক্রবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ-নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

দেশে গত বছরের ১৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়। করোনায় আজ পর্যন্ত মারা যাওয়া ২৭ হাজার ৯১২ জনের বিভাগওয়ারি পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ হাজার ১৭৩ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে কম মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে, ৮৪৪ জনের।

এছাড়া চট্টগ্রামে পাঁচ হাজার ৬৬৮ জন, রাজশাহীতে দুই হাজার ৪৬ জন, খুলনায় তিন হাজার ৬০৩ জন, বরিশালে ৯৪৬ জন, সিলেটে এক হাজার ২৬৭ জন ও রংপুর বিভাগে এক হাজার ৩৬৫ জন মারা গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

৫ বিভাগে করোনায় মৃত্যু নেই

আপডেট টাইম : ০৮:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১