ঢাকা ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফের বাড়লো করোনায় আক্রান্ত ও মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সারাদেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯১২ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয় ২২১ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭২ হাজার ১২৭ জন।

গতকাল বৃহস্পতিবার দেশে করোনায় একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তার আগের দিন (বুধবার) মারা গিয়েছিল দুজন।

শুক্রবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩৬টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ২৮২টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে ১ কোটি ৫ লাখ ৬২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করা হয়।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ। মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৬ হাজার ১১১ জন।

মারা যাওয়া পাঁচজনই পুরুষ। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তারা। মৃত পাঁচজনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন, সত্তরোর্ধ্ব একজন এবং ৯০ বছরের বেশি বয়সি একজনের মৃত্যু হয়।

বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রামে দুজন এবং খুলনায় একজনের মৃত্যু হয়। বাকি বিভাগগুলোতে কেউ মৃত্যুবরণ করেনি।

গত বছরের (২০২০) ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

ফের বাড়লো করোনায় আক্রান্ত ও মৃত্যু

আপডেট টাইম : ০৭:১৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১