ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

হয়তো তনু হত্যাকাণ্ড সময়ের স্রোতে হারিয়ে যাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬
  • ৫০৮ বার

তনু হত্যার বিচারের দাবিতে উত্তাল সারাদেশ। কাজের কাজ কিছু হবে কিনা জানি না, নাকি আগের অনেক ঘটনার মতো ৪৮ ঘণ্টা ৭২ ঘণ্টার প্রতিশ্রুতিতেই আটকে যাবে কিনা, শংকা হচ্ছে! একটি বিষয় আমার মাথায় কিছুতেই ঢুকছে না, খুন হয়েছে স্বাভাবিক নিয়মে বিচার হবে, এজন্যেই তো বিচার ব্যবস্থা!!

কিন্তু স্বাভাবিক বিচারের দাবিতে উত্তাল না হলে প্রশাসন টাল মাটাল করা আর আন্দোলন নাহলে এই দেশে কিচ্ছু হয় না।সেই শিশু কাল থেকে হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্দোলন দেখে আসছি। শারমিন রিমা হত্যা নিয়ে বড়দের আলাপ করতে শুনতাম, হত্যাকারীর প্রভাব, প্রতিপত্তির কথা! বিচার হবে না, এমন আশংকা তখনও ছিল। আজো সেই আশংকার দিন ফুরোয়নি।

বরং হত্যাকারী, ধর্ষকদের হাত আরও লম্বা হয়েছে, এখন তাদের টিকির নাগালও পাওয়া যায় না!! সাংবাদিক দম্পতি আমাদের সহকর্মী সাগর-রুনি হত্যাকাণ্ডের পর গুনে গুনে ৪ বছর পার হয়েছে। আজও কূল-কিনারা হয়নি।এভাবেই হয়তো তনু হত্যাকাণ্ড সময়ের স্রোতে, নতুন ঘটনার আড়ালে হারিয়ে যাবে…

প্রতি বছর নিয়ম করে একদিন মৃত্যুদিবস পালন করবো, বিচার চাইব, ঘৃণা জানাবো! কে জানে আমাদের মাঝ থেকেই কেও কিংবা আমি নিজেই তনু হয়ে যাই কিনা! ধর্ষণ, হত্যাকাণ্ডকে যায়েজ করতে চরিত্র নিয়ে কথা তুলবে অনেকে, রাষ্ট্র জানাবে প্রত্যককে নিরাপত্তা দেয়ার দায়িত্ব রাষ্ট্রের না। মোল্লাদের সাথে প্রগতিশীলরাও সুর মিলিয়ে শালিন চলাফেরার তরিকা বাতলাবে! ঠিক এমন একটি দেশের জন্যেই বোধকরি আমাদের পূর্বপুরুষরা লড়াই করে দেশটা স্বাধীন করেছিল চুয়াল্লিশ বছর আগে। সূত্র: ফেসবুক স্ট্যাটাস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

হয়তো তনু হত্যাকাণ্ড সময়ের স্রোতে হারিয়ে যাবে

আপডেট টাইম : ১২:১৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬