ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শহীদ নুর হোসেনের প্রতি শ্রদ্ধা আওয়ামী লীগের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে এক প্রতিবাদ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের গুলিতে মারা যান যুবলীগকর্মী নূর হোসেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। আজ বুধবার (১০ নভেম্বর) শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে সকালে রাজধানীর জিরো পয়েন্টে নুর হোসেন স্কয়ারে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথমে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ফুল দিয়ে নুর হোসেনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ নুর হোসেনের সংগঠন যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

নুর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর ওবায়দুল কাদের বলেন, ইতিহাসের পাতায় ১০ নভেম্বর স্বৈরশাসন থেকে গণতন্ত্রের অভিযাত্রায় নুর হোসেনের আত্মত্যাগ গৌরবময় হয়ে আছে। তখনকার বিরোধীদলের নেত্রী সময়ের সাহসী কান্ডারি শেখ হাসিনার নেতৃত্বে নুর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে বেগবান আন্দোলন আমাদের বহু কাঙ্খিত গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে।

তিনি আরো বলেন, নুর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের শৃঙ্খলমুক্তি ঘটলেও গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায় নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র বিকাশমান অব্যাহত থাকবে।

এদিকে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দিবসটি উপলক্ষে শহীদ নুর হোসেনের প্রতি শ্রদ্ধা জানান। স্বৈরাচারবিরোধী আন্দোলনে ১৯৮৭ সালের এই দিনে নুর হোসেন পুলিশের গুলিতে শহীদ হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

শহীদ নুর হোসেনের প্রতি শ্রদ্ধা আওয়ামী লীগের

আপডেট টাইম : ০২:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১