ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচন আ.লীগের আরও ৫ নেতাকে বহিষ্কার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের আরও ৫ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের বিরুদ্ধে দলটি এ পদক্ষেপ নেয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সভাপতিকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। অব্যাহতি পাওয়া নেতা হলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজু। আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া যুগান্তরকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় নৌকা প্রতীকের প্রার্থী মো. শওকত আলী জাহাঙ্গীরের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন আরিফুল আলম। তাই তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সীতাকুণ্ডে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ইউনিয়নের মধ্যে ৪টিতে চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হবে।

জামালপুর: ৪ জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগ। সোমবার এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি দেয় জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগ। বহিষ্কারকৃতরা হলেন-সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান খোকা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. হারুন অর রশিদ, সদস্য মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক ও শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের অন্তর্গত ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. সাইফুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচন আ.লীগের আরও ৫ নেতাকে বহিষ্কার

আপডেট টাইম : ০২:৩৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১