ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দলের আনুষ্ঠানিক কর্মসূচির ঘোষণা, পরিবহন বন্ধের সিদ্ধান্তে সংহতি প্রকাশ নুরের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ রাজনৈতিক কর্মসূচি শুরুর ঘোষণা দিলো। দলটির সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এ ঘোষণা দেন। আজ শুক্রবার (৫ নভেম্বর) সকালে ১১টার দিকে সৌধ প্রাঙ্গণে ফুল দিয়ে এই রাজনৈতিক দলের আনুষ্ঠানিক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এসময় দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নে নুর জানান, দলের আনুষ্ঠানিক কর্মসূচির প্রথমেই আমরা জ্বালানির তেলের বৃদ্ধির ফলে পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘটের প্রতি সংহতি জানাই। কারণ জ্বালানির দাম বৃদ্ধির ফলে জনগণের ওপর আরো চাপ সৃষ্টি হবে। পরিবহন থেকে শুরু করে প্রতিটি উৎপাদন খাতসহ দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। তার পুরো খেসারত দিতে হবে সাধারণ জনগণকে। দেশে কোনো কিছুর দাম একবার বাড়লে আর কমে না। সরকারে দক্ষ ও নিরপেক্ষ জনবল নেই বলেই এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

নুর আরো বলেন, নির্বাচন কমিশন ও বিচার বিভাগ কোনটাই আজকে পুরোপুরি কার্যকর নয়। বিগত ৬ মাস ধরে দ্রব্যমূল্যের দাম বাড়ছে। বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে এভাবে আর দাম বাড়েনি। জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা নাই। বর্তমানে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোও জনগণের অধিকার আদায়ে ও রক্ষায় ব্যর্থ। তাই নতুন রাজনৈতিক দল বাংলাদেশ গণ অধিকার পরিষদকে গণমানুষের দলে রুপান্তর করে চাই। আগামী নির্বাচনে দেশের প্রতি আসনে প্রার্থী দেয়া হবে। জনগণ ভোটাধিকার হারিয়েছে। তরুণ সমাজই জাতিকে মুক্ত করতে পারবে।

এসময় দলের আহবায়ক ড. রেজা কিবরিয়া বলেন, যুব সমাজের মধ্যে আশার আলোর সঞ্চার হয়েছে। মুক্ত, স্বাধীন ও সমৃদ্ধ একটা দেশে পরিনত করার অঙ্গীকার আমরা নিয়েছি। আমারা পারবো।

এসময় আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহবায়ক শাকিল উজ জামান, আবু হানিফ, রাশেদ খান, ফারুক হাসান, মাহাফুজুর রহমান ও যুগ্ম সদস্য সচিব সাইফুল্লাহ হায়দারসহ অন্যান্য নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

দলের আনুষ্ঠানিক কর্মসূচির ঘোষণা, পরিবহন বন্ধের সিদ্ধান্তে সংহতি প্রকাশ নুরের

আপডেট টাইম : ০২:৫০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১