ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হাতে স্টিয়ারিং, কাঁধে নিজের ব্যাগ, কী বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প নিয়ে সুসংবাদ দিলেন পানি সম্পদমন্ত্রী হরমুজ প্রণালিতে বাড়ছে জাহাজ চলাচল প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে

ঘুমের ওষুধে যেসব মারাত্মক ক্ষতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যাদের রাতে ঘুমের ওষুধ না খেলে ঘুম হয় না। তাই তারা নিয়ম করে প্রতি রাতে ঘুমের ওষুধ খেয়ে থাকেন। দেখা যায়, প্রথম দিকে যে ওষুধ সহজে ঘুম পাড়িয়ে দেয়, কয়েক বছর পরে সেটিই আর ঠিকভাবে কাজ করে না।

তখন ঘুমানোর জন্য আরো চড়া মাত্রার ঘুমের ওষুধের দরকার হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, রোজ এভাবে ঘুমের ওষুধ খাওয়ার ফলে কী হয়? চলুন তবে জেনে নেয়া যাক ঘুমের ওষুধ আমাদের যেসব মারাত্মক ক্ষতি করে সেগুলো সম্পর্কে বিস্তারিত-

যারা নিয়মিত ঘুমের ওষুধ খান, তাদের মস্তিষ্কের বিভিন্ন অংশে এই ওষুধের প্রভাব পড়ে। ফলে আচরণ বদলে যেতে পারে। এমনকি কমে যেতে পারে বুদ্ধিও।

নিয়মিত ঘুমের ওষুধ খেলে সার্বিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে। তাছাড়া মানসিক চাপ বাড়িয়ে দেওয়ার হরমোনগুলির ক্ষরণও বাড়ে। তাতে ক্যান্সারের মতো অসুখের আশঙ্কাও বেড়ে যায়।

রোজ ঘুমের ওষুধ খেলে ফুসফুসের ক্ষমতা কমতে থাকে। অল্প পরিশ্রমেই শ্বাসকষ্ট হয়। সিঁড়ি দিয়ে ওঠা বা বেশি হাঁটাহাঁটি করতে গেলেই সমস্যা হয়। সব মিলিয়ে কমতে থাকে ফুসফুসের ক্ষমতা।

নিয়মিত ঘুমের ওষুধ খেলে অবসাদের সমস্যাও বাড়তে পারে। যাদের ইতিমধ্যেই এই সমস্যা রয়েছে, তারা যদি রোজ ঘুমের ওষুধ খান, তাহলে সেই সব হরমোনের ক্ষরণ বেড়ে যায়, যেগুলি অবসাদের জন্য দায়ী।

সম্প্রতি ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত একটি নিবন্ধে দাবি করা হয়েছে, রোজ ঘুমের ওষুধ খেলে আয়ু কমতে পারে। কারণ সার্বিক ভাবে গোটা শরীরের উপরেই এই ওষুধের প্রভাব পড়ে। তাতে সব অঙ্গেরই অল্পবিস্তর ক্ষতি হয়। ফলে আয়ু কমতে থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাতে স্টিয়ারিং, কাঁধে নিজের ব্যাগ, কী বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী

ঘুমের ওষুধে যেসব মারাত্মক ক্ষতি

আপডেট টাইম : ০৫:১৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১