ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হাতে স্টিয়ারিং, কাঁধে নিজের ব্যাগ, কী বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প নিয়ে সুসংবাদ দিলেন পানি সম্পদমন্ত্রী হরমুজ প্রণালিতে বাড়ছে জাহাজ চলাচল প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে

নারীদের তুলনায় পুরুষদের কিডনিতে পাথর জমার হার বেশি কেন?

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ কিডনিতে পাথর হওয়া বিরল কোনো রোগ নয়। যে কারোই কিডনিতে পাথর জমতে পারে। পানি কম খাওয়া, খাদ্যাভ্যাসের সমস্যা, অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে কিডনিতে পাথর হয়ে থাকে। সারা পৃথিবীর ১১ শতাংশ পুরুষ এবং ৬ শতাংশ নারীই এই সমস্যায় ভোগেন।

পরিসংখ্যান থেকেই পরিষ্কার, নারীদের তুলনায় পুরুষরা এই সমস্যায় বেশি ভোগেন। কিন্তু কেন পুরুষদের কিডনিতে বেশি পাথর জমে? কী বলছেন বিজ্ঞানীরা? এই প্রশ্নের উত্তর জানার আগে জেনে নেয়া দরকার, কেন কিডনিতে পাথর জমে। এর কারণগুলি কী কী?

মদ্যপান, অতিরিক্ত লবণ এবং মশলাপাতি দেওয়া খাবার নিয়মিত খেলে কিডনিতে পাথর জমার আশংকা বাড়তে পারে।

পানি কম খেলেও কিডনিতে পাথর জমে। পানি কিডনি থেকে ক্যালসিয়াম অক্সালেট বের করে দেয়। পর্যাপ্ত পানি না খেলে এই সমস্যা বাড়ে।

কিডনির পাথর মূলত ক্যালসিয়াম জমে তৈরি হয়। ক্যালসিয়াম অক্সালেট আছে, এমন খাবার যারা বেশি খান, তাদের কিডনিতে পাথর জমার আশংকা বাড়ে। এর মধ্যে রয়েছে খেজুর, বিভিন্ন ধরনের বেরি, কামরাঙার মতো ফল। এছাড়াও পালং শাক, বিট, গাজরেও প্রচুর ক্যালসিয়াম অক্সালেট আছে। এগুলো বেশি পরিমাণে খেলে কিডনিতে পাথর জমতে পারে।

পুরুষদের কিডনিতে পাথর জমার আশংকা বেশি কেন?

বিজ্ঞানীরা বলছেন, এর প্রধান কারণ পানি কম খাওয়া। পরিসংখ্যান বলছে, পুরুষরা নারীদের তুলনায় কম পানি খান। শরীরে পানির পরিমাণ কমে যাওয়া বা ডিহাইড্রেশনের সমস্যায় নারীদের তুলনায় পুরুষরা বেশি ভোগেন। আর সেই কারণেই তাদের কিডনিতে পাথর জমার আশংকা বাড়ে।

তবে এটিই একমাত্র কারণ নয়। বিজ্ঞানীরা বলছেন, মদ্যপান, জীবনযাত্রায় অনিয়মও পুরুষদের মধ্যে অনেক বেশি। আর সেই কারণেই তাদের কিডনিতে পাথর জমার আশংকা বেশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাতে স্টিয়ারিং, কাঁধে নিজের ব্যাগ, কী বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী

নারীদের তুলনায় পুরুষদের কিডনিতে পাথর জমার হার বেশি কেন?

আপডেট টাইম : ০২:১৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১