ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শেখ হাসিনা সরকার কখনো খালি মাঠে গোল দিতে চায় না: কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ২১০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপিকে কঠোর হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কর্মসূচির নামে কোনোরূপ সন্ত্রাস ও জনভোগান্তি সৃষ্টি করলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করবে।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে তার বাসভবনে ব্রিফিংকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে সমাবেশের অনুমতি না দিলে বলে সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। আর অনুমতি দিলে হামলা, সন্ত্রাস সৃষ্টি করে জনগণের সম্পদ বিনষ্ট করে। বিএনপির কর্মসূচি মানেই জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করা।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার কখনো খালি মাঠে গোল দিতে চায় না। খালি মাঠে গোল দিতে আওয়ামী লীগ অভ্যস্তও নয়। সরকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চাইলেও বিএনপি জন্মলগ্ন থেকেই খালি মাঠে গোল দেয়ার চর্চা করছে। ১৫ ফেব্রুয়ারির খালি মাঠে নির্বাচনে কথা বিএনপি ভুলে গেলেও জনগণ এখনও ভুলেনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে জাতিকে ঐক্যবদ্ধ করছেন। এটাই বিএনপির গাত্রদাহের কারণ। যার প্রমাণ নয়াপল্টনে পুলিশের ওপর হামলা ও সন্ত্রাস সৃষ্টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

শেখ হাসিনা সরকার কখনো খালি মাঠে গোল দিতে চায় না: কাদের

আপডেট টাইম : ০২:৩১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১