ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

যে কারণে সাইফের পাঁচ হাজার কোটি রুপি সম্পত্তির কিছুই পাবে না সন্তানেরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড অভিনেতা সাইফ আলি খান রাজপরিবারের সন্তান। তার বাবা মনসুর আলি খান পাতৌদির পর সাইফ পাতৌদি দশম নবাব। হরিয়ানায় পাতৌদি প্রাসাদ ও ভোপালে পৈতৃক সম্পত্তি মিলিয়ে পাঁচ হাজার কোটি রুপির সম্পদ রয়েছে সাইফ আলি খানের। কিন্তু তার এই সম্পত্তির কিছুই নিজের সন্তানদের দিতে পারবেন না সাইফ। এমন খবর দিয়েছে ভারতের জনপ্রিয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। খবরে বলা হয়েছে— পাঁচ হাজার কোটি রুপি সমমূল্যের পৈতৃক সম্পত্তির কানাকড়িও তিন ছেলে ইব্রাহিম আলি খান, তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খান এবং মেয়ে সারা আলি খানকে দিতে পারবেন না সাইফ।

কারণ হিসেবে বলা হয়েছে— ওই সব সম্পত্তি এবং পাতৌদি নবাববাড়ির অন্যান্য সম্পত্তি ভারত সরকারের বিতর্কিত শত্রু বিরোধ আইনের (এনেমি ডিসপিউট অ্যাক্ট) আওতায় পড়েছে। আইনানুযায়ী, ওই সম্পত্তির দাবি কেউ করতে পারবেন না। কিন্তু যদি কোনো উত্তরাধিকারী দাবি করে বসেন, তবে তাকে হাইকোর্টে আবেদন করতে হবে। এর পর তাকে যেতে হবে সুপ্রিমকোর্টে এবং সবশেষে তিনি ভারতের রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন।

প্রতিবেদনে আরও যুক্ত করা হয়েছে, সাইফ আলি খানের প্রপিতামহ হামিদুল্লাহ খান ব্রিটিশ শাসনামলে পাতৌদির নবাব ছিলেন। তিনি কোনো সম্পত্তি কারও নামে উইল করে যাননি।

প্রসঙ্গত সাইফ আলি খান দুই বিয়ে করেছেন। বলিউড সেনসেশন কারিনা কাপুরকে বিয়ের পর তাদের সংসারে দুই সন্তান আসে। তারা হলো— তৈমুর ও জাহাঙ্গীর। আগের সংসারে সারা ও ইব্রাহিম নামে দুই সন্তান রয়েছে সাইফের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

যে কারণে সাইফের পাঁচ হাজার কোটি রুপি সম্পত্তির কিছুই পাবে না সন্তানেরা

আপডেট টাইম : ১০:৫৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১