ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নুরের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়ার নেতৃত্বে আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করার কথা রয়েছে। জানা গেছে, অনুমতি পেলে মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে তাদের নতুন দলের ঘোষণা হবে। এই দলের নাম ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসময় দলের পক্ষ থেকে ২১ দফা কর্মসূচি প্রণয়ন করা হবে। নতুন দলের আত্মপ্রকাশের সময় দলটির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। কমিটিতে আহ্বায়ক করা হচ্ছে ড. রেজা কিবরিয়াকে; সদস্য সচিব হিসেবে থাকছেন নুরুল হক নুর। এছাড়া কমিটির বিভিন্ন পদে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাদের পাশাপাশি আরও অনেকের থাকার কথা রয়েছে।

নতুন দলের বিষয়ে সাবেক ভিপি নুরুল হক নুর গণমাধ্যমকে বলেছেন, ২৬ অক্টোবর আমাদের নতুন দল ঘোষণা করব। দলের কমিটি হবে ১০১ সদস্য বিশিষ্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নুরের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আজ

আপডেট টাইম : ০৯:৫৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১