ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

তুরস্কে ৩৩ সেনাসহ ১৫০ গুলেন সমর্থককে গ্রেফতারের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ তুরস্কে ৩৩ সেনাসদস্যসহ দেশটির নির্বাসিত বিরোধী নেতা ফেতুল্লাহ গুলেনের ১৫০ সমর্থককে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।

২০১৬ সালের মাঝামাঝি সময়ে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে দেশটির আদালত তাদের গ্রেফতারের নির্দেশ দেয়।

এ ছাড়া গুলেনের দলে যোগ দেওয়ার অপরাধে ৩৯ নারীকে তুরস্কের পাঁচ প্রদেশ থেকে আটক করা হয়েছে। খবর পলিটিকোর।

তুর্কি গণমাধ্যমগুলো বলেছে— আটক নারীদের মধ্যে একজন শিক্ষক ও তিনজন চিকিৎসক রয়েছেন। তুর্কি সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এসব নারীর বিরুদ্ধে আটকাদেশ জারি করা হয়।

তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে। এসব নারী গুলেনের পক্ষে সমর্থক আকৃষ্ট করার জন্য নারীদের মধ্যে ব্যাপক প্রচারণা চালাতেন বলে অভিযোগ করা হয়েছে।

২০১৬ সালের মাঝামাঝি সময়ে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জের ধরে গুলেনের সমর্থকদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালায় তুর্কি নিরাপত্তা বাহিনী।

গুলেনকে ওই অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তবে আমেরিকায় নির্বাসিত গুলেন তার বিরুদ্ধে আনীত এ অভিযোগ অস্বীকার করেছেন।

২০১৬ সাল থেকে এ পর্যন্ত গুলেনকে সমর্থন করার অভিযোগে প্রায় ৮০ হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং দেড় লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বা স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া অভ্যুত্থানে জড়িত সন্দেহে অন্তত ২০ হাজার তুর্কি সেনা সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

তুরস্কে ৩৩ সেনাসহ ১৫০ গুলেন সমর্থককে গ্রেফতারের নির্দেশ

আপডেট টাইম : ০৯:৩৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১