ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস

নেত্রকোণার মোহনগঞ্জ ও সুনামগঞ্জ এলিভেটেড রেল চালু হবে : রেলমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
  • ২৮০ বার

বিজয় দাস, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জ হয়ে সুনামগঞ্জ এলিভেটেড রেল চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। হাওরের পরিবেশের কোনো ক্ষতি না করে এই এলিভেটেড রেলপথ নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি। আজ শুক্রবার বিকেলে মোহনগঞ্জ রেল স্টেশন প্লাটফর্ম আয়োজিত এক সমাবেশে এ কথা জানান রেলমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আমাদের ইঞ্জিন আছে, বিদেশ থেকে কোচ আসলেই মোহনগঞ্জ-চট্টগ্রাম আন্তঃনগর ট্রেন চালু করা হবে।এতে করে সিলেট-সুনামগঞ্জের মানুষ মোহনগঞ্জ হয়ে দ্রুত ঢাকা পৌঁছাতে পারে। এ ছাড়া মোহনগঞ্জ-সুনামগঞ্জ রেলপথে ব্রডগেজ রেললাইন নির্মাণ করা হবে বলেও জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।’

বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিমান পরিচালনা পর্যদের চেয়ারম্যান (প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব) সাজ্জাদুল হাসান, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, মোহনগঞ্জ পৌরসভার মেয়র এডভোকেট লতিবুর রহমান রতন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নেত্রকোণার মোহনগঞ্জ ও সুনামগঞ্জ এলিভেটেড রেল চালু হবে : রেলমন্ত্রী

আপডেট টাইম : ১১:২৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১