ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

টুথ ব্রাশ বাথরুমে রেখে ডেকে আনছেন যেসব ভয়ানক রোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
  • ৩০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দাঁতের সুস্থতায় নিয়ম করে দুই বেলা দাঁত ব্রাশ করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। দাঁত পরিষ্কার করতে সবাই টুথ ব্রাশ ব্যবহার করে থাকেন। যা দাঁত পরিষ্কার করতে দারুণ কার্যকরী। ব্যবহারের সুবিধার্থে সবাই টুথ ব্রাশ বাথরুমেই রাখেন। তাছাড়া শহরকেন্দ্রিক বাসা মানেই টয়লেট ও গোসলখানা একসঙ্গে। তাই এইসব বাথরুমে পেস্ট ও টুথ ব্রাশ রাখেন প্রায় শতভাগ মানুষই।
জানেন কি, এমন জায়গায় টুথ ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কারের চেয়ে মুখ ও শরীরই নোংরা করে ফেলছেন!

সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে, বাথরুমে রাখা টুথ ব্রাশে মলজনিত জীবাণু থাকার শঙ্কা ৬০ শতাংশ। সেই জীবাণুর ৮০ শতাংশই আসে অন্যের মল থেকে।

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে অবস্থিত কুইনিপ্যাক ইউনিভার্সিটির এ গবেষণা করেছে। তাদের গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, মলের ভেতর থাকা জীবাণু বাতাসে ভেসে টুথ ব্রাশে চলে আসে। এমনকি টুথ ব্রাশ কভার দিয়ে মুড়িয়ে রাখলে তাতে জীবাণুর বিস্তার আরো সহজ হয়।

কারণ ব্রাশ করার পর সেটা কভার দিয়ে ঢেকে ফেলায় ব্রাশ শুকানোর সুযোগ পায় না। স্যাঁতসেঁতে হয়ে থাকার ফলে জীবাণু আরো পাকাপোক্তভাবে বাসা বাঁধতে পারে। ঠাণ্ডা পানি, গরম পানি এমনকি মাউথওয়াশ দিয়ে ধুয়েও এ অবস্থার তেমন একটা পরিবর্তন করা যায় না।

বিশেষজ্ঞদের মতে, এটার একমাত্র সমাধান হতে পারে নিজের টুথ ব্রাশটা বাথরুমের পরিবর্তে ঘরে রাখা। তা না হলে ডায়রিয়া, চামড়ায় ফুঁসকুড়ি, কানে সংক্রমণসহ নানা রোগব্যাধি শরীরে বাসা বাঁধতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

টুথ ব্রাশ বাথরুমে রেখে ডেকে আনছেন যেসব ভয়ানক রোগ

আপডেট টাইম : ১০:৩৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১