ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পূজামণ্ডপে কোরআন অবমাননাকারীদের শাস্তির ব্যবস্থা করতে হবে: হেফাজত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
  • ২০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কুমিল্লায় কোরআন অবমাননাকারী সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর খিলগাঁও-এ অবস্থিত হেফাজত মহাসচিবের কার্যালয়ে অনুষ্ঠিত খাস কমিটির বৈঠক থেকে এ দাবি জানান হেফাজত নেতারা।

হেফাজত নেতৃবৃন্দ বলেন, কুমিল্লার ঘটনার প্রতি আমরা গভীর ভাবে নজর রাখছি। এ দেশের ইসলাম প্রিয় তৌহিদী জনতা কোনোভাবেই পবিত্র কোরআন অবমাননা সহ্য করবে না, করতে পারে না। তৌহিদী জনতার আন্দোলনকে পুঁজি করে অতীতের মতো কেউ যেন স্বার্থ উদ্ধার করতে না পারে সে বিষয়েও সদা সর্তকতা অবলম্বন করতে হবে।

দেশের সকল ইসলাম প্রিয় তৌহিদি জনতা, হেফাজতের সর্বস্তরের নেতা-কর্মী ও কওমী মাদরাসাসমূহের আলেম-উলামা ও শিক্ষার্থীদের প্রতি আমাদের বিশেষ আহ্বান থাকবে, কারও উস্কানিতে কোনোরকম সিদ্ধান্ত নেবেন না। শুক্রবার ( ১৫ অক্টোবর) আপাতত হেফাজতের কোনো কর্মসূচি নেই। আমরা পরিস্থিতির দিকে গভীর নজর রাখছি। প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দেওয়া হবে ইনশাআল্লাহ।

নেতৃবৃন্দ আরও বলেন, আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, দ্রুত কোরআন অবমাননাকারীদের গ্রেফতার করায় ও সে পূজা মণ্ডপটি বন্ধ করে দেওয়ায় আপনাদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে চাঁদপুরের ঘটনায় কারো উস্কানি ছিলো কিনা, কিভাবে ৩ জন মানুষ মারা গেলো এর সুষ্ঠু তদন্ত হতে হবে। এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো ক্রুটি ছিলো কিনা, তাও খতিয়ে দেখতে হবে।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব আল্লামা নুরুল ইসলাম, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি, মাওলানা আবদুল আওয়াল, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, মাওলানা জহুরুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

পূজামণ্ডপে কোরআন অবমাননাকারীদের শাস্তির ব্যবস্থা করতে হবে: হেফাজত

আপডেট টাইম : ০৯:৩৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১