ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সংরক্ষিত আসনে মনোনয়ন জমা দিলেন শেরিফা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির অনুকূলে বণ্টন করা সংরক্ষিত নারী আসনে (আসন ৪৫) শূন্যপদে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের।

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে  নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. আবুল কাসেমের কাছে মনোনয়ন দাখিল করেন তিনি।

জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের দলটির চেয়ারম্যানের উপদেষ্টা, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি। তিনি দীর্ঘ ২০ বছর ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। প্রায় এক যুগ আগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ দলের ভাইস চেয়ারম্যান নিয়োগ দেন তাঁকে।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ অক্টোবর। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ১৮ অক্টোবরের মধ্যে আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৩ অক্টোবর।

রাজধানীর নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসারের অফিস কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর মনোনয়নপত্র জমাও একই জায়গায়।

গত ১৩ সেপ্টেম্বর জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরী (৭০) মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সংরক্ষিত আসনে মনোনয়ন জমা দিলেন শেরিফা

আপডেট টাইম : ০২:০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১