ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বক্তাদের সংগঠন ‘রাবেতাতুল ওয়ায়েজিন’ বিলুপ্ত ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কওমি মাদ্রাসাভিত্তিক ওয়াজ মাহফিলের বক্তাদের সংগঠন ‘রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশ’ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার রাতে গণমাধ্যমে প্রেরিত সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাবেতার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মিজানুর রহমান (দেওনার পীর) ও সব সদস্যের পরামর্শে এ বিলুপ্তি ঘোষণা করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

শনিবার এক ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে রাবেতার নেতারা সংগঠনটি বিলুপ্তির সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনা পরিস্থিতি ও দেশের বিভিন্ন দুর্যোগে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণসহ নানা সমাজসেবামূলক কাজ করেছে আলেম-ওলামাদের এই সংগঠনটি। কিন্তু সম্প্রতি সংগঠনটি এবং এর নেতৃবৃন্দ অপপ্রচারের শিকার হয়েছেন।

এতে বলা হয়, যে কারণে নেতারা মনে করছেন বর্তমান প্রেক্ষাপটে সংগঠনটির তেমন কোনো ভূমিকা রাখার সুযোগ নেই। তাই সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মিজানুর রহমান (দেওনার পীর) ও সব সদস্যের পরামর্শে এই বিলুপ্তি ঘোষণা করা হচ্ছে।

বৈঠকে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল বাসেত খান, সহসভাপতি মাওলানা লোকমান সাদী, মহাসচিব মাওলানা হাসান জামিল, কোষাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান আশরাফী, সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন মাইজি প্রমুখ।

প্রসঙ্গত  ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর ‘ইত্তেফাকুল ওয়ায়েজিন বাংলাদেশ’র নাম পরিবর্তন করে ‘রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশ’ নামকরণ করা হয়। আলোচিত হেফাজত নেতা মাওলানা মামুনুল হক ও খালিদ সাইফুল্লাহ আইয়ুবী এ সংগঠনের উদ্যোক্তা হিসেবে কওমি ঘরানায় পরিচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বক্তাদের সংগঠন ‘রাবেতাতুল ওয়ায়েজিন’ বিলুপ্ত ঘোষণা

আপডেট টাইম : ০২:৪৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১