ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপি দলের গণতন্ত্র গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪১:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি নিজেদের দলের গণতন্ত্রকে গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি রোববার সকালে তার রাজধানীর বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

‘গণতন্ত্রকে নিরুদ্দেশ করা হয়েছে ‘— বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের এ ধরনের অভিযোগ উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর মতো।

তিনি বলেন, বিএনপিই গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। তারাই গণতন্ত্রের পথে না হেঁটে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে পথ খুঁজছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনে করেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও রীতিনীতি ভূলুণ্ঠিত করেছে বিএনপি, ক্ষমতায় থাকাকালে এমনকি বিরোধী শিবিরে থেকেও তারা স্বৈরাচারী।

বিএনপিই জনরায়কে অশ্রদ্ধা দেখিয়ে নির্বাচন থেকে দূরে থাকছে। আর বলছে— গণতন্ত্র নিরুদ্দেশ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের হঠকারিতা এবং নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের যে অপরাজনীতি, তাতে কোনো ফল অতীতে আসেনি, ভবিষ্যতেও আসবে বলে জনগণ মনে করে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিএনপি দলের গণতন্ত্র গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায়

আপডেট টাইম : ০২:৪১:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১