ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নৌকার প্রার্থীর বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ ও দলের স্বার্থে দল মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার (৯ অক্টোবর) গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে তৃণমূলের প্রস্তাব ও একাধিক জরিপ রিপোর্ট দেখে সিদ্ধান্ত নিচ্ছে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড।  আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে টানা গত তিন দিন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় গণভবনে আবারও বৈঠক আহ্বান করা হয়েছে।

দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৪ হাজার ৪৫৮ জন। দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল যে প্রস্তাব পাঠিয়েছে সেখানে বিতর্কিত অনেকের নাম রয়েছে। বাদ পড়েছে জনপ্রিয় ত্যাগী নেতাদের নাম। আবার কিছু জায়গায় তৃণমূলের প্রস্তাবে বিদ্রোহীদেরও নাম রয়েছে। কিন্তু বিদ্রোহীদের আর মনোনয়ন না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে আওয়ামী লীগের। তাই মনোনয়ন বোর্ড এসব সার্বিক বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে প্রার্থী চূড়ান্ত করছে। এতে প্রার্থী চূড়ান্ত করতে সময় একটু বেশি লাগছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত তিন দিনের বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজনৈতিক যোগ্যতা, দলীয় আনুগত্য, জনপ্রিয়তা, সক্ষমতা এবং ক্লিন ইমেজের প্রার্থীদেরই মনোনয়ন দেবে আওয়ামী লীগ। দলের সিদ্ধান্ত অমান্যকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। গত তিন দিনে অতীতে বিদ্রোহী প্রার্থী হওয়া এক জনকেও আওয়ামী লীগ মনোনয়ন দেয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শনিবারের মনোনয়ন বোর্ডের মুলতবি বৈঠকে বোর্ডের সদস্য আমির হোসেন আমু, শেখ আবুল হাসনাত আবদুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বোর্ডের সদস্য কাজী জাফর উল্লাহ, ড. মো. আবদুল রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার মনোনয়ন বোর্ডের প্রথম দিনের বৈঠকে সিরাজগঞ্জ-৬ আসনের পাশাপাশি দুটি উপজেলা পরিষদ, ১০ পৌরসভা এবং রাজশাহী ও রংপুর বিভাগের ইউনিয়ন পরিষদের দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করে প্রকাশ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নৌকার প্রার্থীর বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৫৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১