ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপির আন্দোলনের জনগণ সাড়া দেবে না: কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৬:০২ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি স্বতন্ত্র পরিচয়ে ‘ঘোমটা’ পরে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপিকে ঘোমটা ছেড়ে প্রকাশ্যে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে সৎ সাহস দেখানো উচিত।’

শনিবার (৯ অক্টোবর) ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। শেখ হাসিনা সরকারের উন্নয়ন-অর্জনে দেশের মানুষ খুশি দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘সেজন্যই বিএনপির আন্দোলনের জনগণ সাড়া দেবে না। বিএনপির নিরপেক্ষ সরকারের দাবিতে এক দফার আন্দোলনের রঙিন খোয়াবও অচিরেই দুঃস্বপ্নে রূপ নেবে। পরবর্তী নির্বাচনের ব্যাপারে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
 দলীয় পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হয়নি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আবরার হত্যা মামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিয়েছে। সাংগঠনিক ও দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বর্তমানে মামলাটির বিচার প্রক্রিয়াধীন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা সরকার অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে। আবরার হত্যার সঙ্গে জড়িত প্রায় সবাই ছাত্রলীগ পরিচয়ের। তাদের কাউকে ছাড় দেওয়া হয়নি। সুতরাং অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে বিচারের আওতায় আনতে হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিএনপির আন্দোলনের জনগণ সাড়া দেবে না: কাদের

আপডেট টাইম : ০২:১৬:০২ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১