ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জিয়া খুনি ও বিশ্বাসঘাতক হিসেবেই ইতিহাসের পাতায় —তথ্য ও সম্প্রচার মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান
মাহ্‌মুদ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম ইতিহাসের পাতায় একজন
খুনি ও বিশ্বাসঘাতক হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে।
আগামী ১৮ অক্টোবর বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৫৭তম
জন্মবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শেখ
রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।
ড. হাছান বলেন, 'কারবালার প্রান্তরেও শিশু ও নারীদের হত্যা করা হয়নি। কিন্তু
১৯৭৫ এর ১৫ আগস্ট শিশু, নারী, অন্তঃসত্ত্বা নারীকেও হত্যা করা হয়েছে। শিশু শেখ
রাসেলকেই শুধু নয়, চার বছরের শিশু সুকান্ত বাবু, বারো বছরের বেবি সেরনিয়াবাত, চৌদ্দ
বছরের আরিফ সেরনিয়াবাত এবং অন্তঃসত্ত্বা আরজু মনিকেও ঘাতকেরা হত্যা করেছে।
আসলে বঙ্গবন্ধুর ছায়াকেও খুনিরা ভয় পেতো।
মন্ত্রী বলেন, 'সেনাপ্রধান, উপপ্রধান বা যে কোনো সেনা অফিসারের দায়িত্ব নিজের
জীবন বিপন্ন করে হলেও রাষ্ট্রপতিকে রক্ষা করতে ছুটে যাওয়া আর জিয়াউর রহমানকে
যখন রাষ্ট্রপতি বঙ্গবন্ধুকে হত্যার খবর দেয়া হয়, তখন সে বলেছিল সো হোয়াট, ভাইস
প্রেসিডেন্ট ইজ দেয়ার'। অর্থাৎ সে আগে থেকেই জানতো। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে
কর্নেল ফারুক-রশীদ বলেছে, তাদের কাছে হত্যা পরিকল্পনা শুনে জিয়া বলেছিল, ;গো এহেড।
সেকারণে জিয়া শুধু বঙ্গবন্ধু হত্যায় নয়, শেখ রাসেল হত্যায়ও যুক্ত।
জিয়া যে হাজার হাজার সেনাসদস্যকে হত্যা করেছে, তাদের পরিবারের সদস্যরা
সম্প্রতি মিলিতভাবে জিয়ার বিচার চেয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন;আমি দৃঢ়ভাবে
বিশ্বাস করি, বঙ্গবন্ধু হত্যার নেপথ্য কুশীলবদের বিচার এবং ক্ষমতা নিষ্কন্টক করতে
জিয়া পরিচালিত হত্যাযজ্ঞের বিচারের জন্য কমিশন গঠন করা প্রয়োজন। জিয়াউর
রহমানের মুখোশ তাতে আরো উন্মোচিত হবে এবং আজকে যারা তার দল করে, তারা সেদিন
লজ্জিত হবে।

মন্ত্রী এসময় শিশু-কিশোরদের দেশপ্রেম ও মূল্যবোধে উদ্দীপ্ত সৃষ্টিশীল প্রাণ
হিসেবে বেড়ে উঠায় পরিবারের শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। বক্তৃতা শেষে তিনি শিশু-
কিশোরদের চিত্রকর্মগুলো ঘুরে দেখেন।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্যার সভাপতিত্বে
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা তরফদার মোহাম্মদ রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক
ফরিদ উদ্দিন আহমেদ রতন,
মোঃ আলাউদ্দিন সাজু বক্তব্য রাখেন।
#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

জিয়া খুনি ও বিশ্বাসঘাতক হিসেবেই ইতিহাসের পাতায় —তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আপডেট টাইম : ০৮:৪৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১